১/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭৬-[৩৭] - বিপর্যয়ে সুন্নাহ আঁকড়ে ধরার সাওয়াব
কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - দ্বিতীয় অনুচ্ছেদ
বিপর্যয়ের সময় সুন্নাহ আঁকড়ে ধরা
মিশকাতুল মাসাবীহ : ১৭৬-[৩৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৭৬-[৩৭]
وَعَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ تَمَسَّكَ بِسُنَّتِيْ عِنْدَ فَسَادِ أُمَّيِىْ فَلَه اَجْرُ مِائَةِ شَهِيْدٍ. رَوَاهُ الْبَيْهَقِىُّ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আমার উম্মতের বিপর্যয়ের সময় আমার সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, তার জন্য একশত শহীদের সওয়াব রয়েছে। [১]
[১] য‘ঈফ জিদ্দান (খুবই দুর্বল): হিল্ইয়া ৮/২০০, য‘ঈফুত্ তারগীব ৩০। হাদীসটির সব সানাদই দুর্বল। ইবনু ‘আদী হাদীসটি যে সানাদে বর্ণনা করেছেন সেটি খুবই দুর্বল। কারণ তাতে হাসান ইবনু কুতায়বাহ্ নামে একজন রাবী রয়েছেন যাকে ইমাম যাহাবী (রহঃ) ধ্বংসকারী হিসেবে আখ্যায়িত করেছেন। এছাড়াও ইমাম ত্ববারানী তাঁর ‘‘মু‘জামুল আওসাতে’’ এবং আবূ নু‘আয়ম তাঁর ‘‘হিল্ইয়াহ্’’ গ্রন্থের ৮/২০০ নং-এ যে সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন সেটিও দুর্বল। কারণ তাতে ‘আবদুল ‘আযীয ইবনু আবূ রাও্ওয়াদ নামে একজন রাবী রয়েছেন যার মধ্যে দুর্বলতা রয়েছে।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭৬-[৩৭]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, যে ব্যক্তি তাঁর উম্মাতের বিপর্যয়ের সময় তাঁর সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, তার জন্য একশত শহীদের সাওয়াব রয়েছে। হাদিসের ভাষা সংক্ষিপ্ত, কিন্তু বার্তা গভীর। যখন মানুষের মাঝে দ্বীনি দুর্বলতা, মতভেদ বা সুন্নাহ থেকে দূরত্ব দেখা দেয়, তখন সুন্নাহ ধরে রাখা সহজ কাজ নয়। তাই এখানে সুন্নাহ আঁকড়ে ধরার বিশেষ মর্যাদা উল্লেখ হয়েছে। তবে ব্যাখ্যায় অতিরিক্ত দাবি না করে বলা উচিত, হাদিসটি কঠিন সময়ে নবী صلى الله عليه وسلم-এর পথ থেকে না সরে থাকার উৎসাহ দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফাসাদের সময় সুন্নাহ ধরে রাখা বিশেষ সাওয়াবের কাজ।
- পরিস্থিতি কঠিন হলেও নবী صلى الله عليه وسلم-এর পথ ছাড়া উচিত নয়।
- দ্বীনি বিপর্যয়ে ব্যক্তিগত আমল আরও যত্নের দাবি রাখে।
