৬/৩. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮২৫-[৫] - বারীরাহর সদাকাহ ও হাদিয়া

যাকাত যাদের জন্য হালাল নয় - প্রথম অনুচ্ছেদ

বারীরাহর ঘটনা: সদাকাহ কখন হাদিয়া হয়

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৮২৫-[৫]

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللّهُ عَنْهَا قَالَتْ: كَانَ فِي بَرِيْرَةَ ثَلَاثُ سُنَنٍ: إِحْدَى السُّنَنِ أَنَّهَا عُتِقَتْ فَخُيِّرَتْ فِي زَوْجِهَا وَقَالَ رَسُولُ اللّهِ ﷺ: «الْوَلَاءُ لِمَنْ أَعْتَقَ». وَدَخَلَ رَسُولُ اللّهِ ﷺ وَالْبُرْمَةُ تَفُوْرُ بِلَحْمٍ فَقُرِّبَ إِلَيْهِ خُبْزٌ وَأُدْمٌ مِنْ أُدْمِ الْبَيْتِ فَقَالَ: «أَلَمْ أَرَ بُرْمَةً فِيْهَا لَحْمٌ؟» قَالُوا: بَلى وَلَكِنَّ ذلِكَ لَحْمٌ تُصُدِّقَ بِه عَلى بَرِيرَةَ وَأَنْتَ لَا تَأْكُلُ الصَّدَقَةَ قَالَ: «هُوَ عَلَيْهَا صَدَقَةٌ وَلنَا هَدِيَّةٌ». (مُتَّفَقٌ عَلَيْهِ)

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

বারীরাহ্ (ক্রীতদাসীর) ব্যাপারে তিনটি নির্দেশনা দেয়া হয়।(প্রথম) সে স্বাধীন হবে, তার স্বামীর সাথে বিবাহ সম্পর্ক বহাল রাখা বা না রাখার ক্ষেত্রে তার স্বাধীনতা থাকবে।(দ্বিতীয়) রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ মীরাসের অধিকার তারই থাকবে, যে তাকে আযাদ করেছে।(তৃতীয়) [একদিন] রাসূলুল্লাহ্ (ﷺ) ঘরে এলেন। তখন গোশ্‌ত রান্না করা হচ্ছিল। ঘরে বানানো রুটি ও তরকারী তাঁর সামনে আনা হলে রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, আমি একটি পাতিলে গোশ্‌ত দেখলাম। বলা হলো, জি হ্যাঁ। তবে এ গোশ্‌ত বারীরাকে সদকা দেয়া হয়েছে, আপনি তো সদকা খান না। এ কথা শুনে রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, এ গোশ্‌ত বারীরার জন্য সদকা হলে আমাদের জন্য হাদিয়া। (বুখারী, মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ৫০৯৭, ৫২৭৯, মুসলিম ১০৭৫, নাসায়ী ৩৪৪৭, মুয়াত্ত্বা মালিক ২০৭৩, আহমাদ ২৫৪৫২, ইবনু হিব্বান ৫১১৬, শারহুস্ সুন্নাহ্ ১৬১২।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮২৫-[৫]-এর সারসংক্ষেপ

এই হাদিসে বারীরাহ রা.-এর ব্যাপারে তিনটি নির্দেশনা এসেছে। প্রথমত, তিনি স্বাধীন হলে স্বামীর সঙ্গে থাকা বা না থাকার অধিকার পান। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, আযাদ করার অধিকারীই মীরাসের অধিকার রাখে। তৃতীয় অংশে খাবারের বিষয়টি এসেছে। বারীরাহকে সদাকাহ হিসেবে যে গোশত দেওয়া হয়েছিল, তা ঘরে রান্না হচ্ছিল। নবী صلى الله عليه وسلم-কে বলা হলো, এটি বারীরাহর সদাকাহ, আর আপনি তো সদাকাহ খান না। তখন তিনি বললেন, এটি বারীরাহর জন্য সদাকাহ, আর আমাদের জন্য হাদিয়া। এখানে ‘সদাকাহ হাদিয়া হয়ে যাওয়া’ বিষয়টি স্পষ্ট হয়। অর্থাৎ যার কাছে মাল পৌঁছেছে, সে পরে হাদিয়া দিলে তার বিধান বদলাতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বারীরাহর ঘটনায় স্বাধীনতার পর পছন্দের অধিকার শেখানো হয়েছে।
  • আযাদ করার সঙ্গে মীরাসের অধিকার সম্পর্কিত বিধান এসেছে।
  • কোনো মাল প্রথমে সদাকাহ হলেও পরে হাদিয়া হিসেবে আসতে পারে।
  • নবী صلى الله عليه وسلم সদাকাহ থেকে বিরত থেকেও হাদিয়া গ্রহণ করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন