৬/৩. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮৩২-[১২] - কর্মক্ষমের জন্য যাকাত নয়

যাকাত যাদের জন্য হালাল নয় - দ্বিতীয় অনুচ্ছেদ

সুস্থ-সবল মানুষ যাকাত নিতে পারে কি

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৮৩২-[১২]

وَعَنْ عُبَيْدِ اللّهِ بْنِ عَدِيِّ بْنِ الْخِيَارِ قَالَ: أَخْبَرَنِىْ رَجُلَانِ أَنَّهُمَا أَتَيَا النَّبِيَِّ ﷺ وَهُوَ فِىْ حَجَّةِ الْوَدَاعِ وَهُوَ يُقَسِّمُ الصَّدَقَةَ فَسَأَلَاهُ مِنْهَا فَرَفَعَ فِيْنَا النَّظَرَ وَخَفَضَه فَرَانَا جَلْدَيْنِ فَقَالَ: «إِنْ شِئْتُمَا أَعْطَيْتُكُمَا وَلَا حَظَّ فِيهَا لِغَنِيٍّ وَلَا لِقَوِيٍّ مُكْتَسِبٍ». رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيّ

উবায়দুল্লাহ ইবনু আদী ইবনু খিয়ার (রহঃ) হতে বর্ণিতঃ

আমাদেরকে দুই ব্যক্তি জানিয়েছেন যে, বিদায় হজ্জে মানুষের মধ্যে যাকাতের মাল বণ্টন করার সময় তারা উভয়ে নবী (ﷺ)-এর কাছে উপস্থিত ছিলেন। তারা এ মালের কিছু অংশ নেবার জন্য আগ্রহ দেখান। দুইজন বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (যাকাত নেবার আগ্রহ দেখে) আমাদের মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলালেন। আমাদেরকে সুস্থ সবল দেখে বললেন, তোমরা যাকাত নিতে চাইলে আমি দিতে পারি। (কিন্তু মনে রাখবে,) সদাক্বাহ্ ও যাকাতের সম্পদে ধনীদের কোন অংশ নেই। আর সুস্থ সবল এবং পরিশ্রম করতে সক্ষম লোকদের জন্য সদাক্বাহ্ ও যাকাত নয়। (আবূ দাঊদ, নাসায়ী) [১]

[১] সহীহ : আবূ দাঊদ ১৬৩৩, আহমাদ ২৩০৬৩, সুনানুল কুবরা লিন নাসায়ী ২৩৯০, দারাকুত্বনী ১৯৯৪, শারহুস্ সুন্নাহ্ ১৫৯৮, ইরওয়া ৮৭৬, সহীহ আল জামি‘ আস্ সহীহ ১৪১৯।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮৩২-[১২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে দুই ব্যক্তি বিদায় হাজ্জের সময় নবী صلى الله عليه وسلم-এর কাছে যাকাতের মাল চাইতে আসেন। নবী صلى الله عليه وسلم তাঁদের মাথা থেকে পা পর্যন্ত দেখলেন এবং তাঁদের সুস্থ-সবল মনে করলেন। এরপর তিনি বললেন, চাইলে দিতে পারেন, কিন্তু যাকাতের সম্পদে ধনী মানুষের কোনো অংশ নেই, আর সুস্থ-সবল ও পরিশ্রম করে উপার্জন করতে সক্ষম লোকদের জন্যও তা নয়। এখানে ‘কর্মক্ষমের জন্য যাকাত’ বিষয়ে স্পষ্ট নির্দেশনা এসেছে। নবী صلى الله عليه وسلم সরাসরি কাউকে অপমান করেননি; বরং বাস্তব অবস্থা দেখে নরমভাবে নিয়ম জানালেন। এই হাদিস দাতাদেরও শেখায়, যাকাত শুধু আবেগ দিয়ে নয়, হকদার বুঝে দিতে হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যাকাত চাইলে প্রাপকের বাস্তব অবস্থা দেখা যায়।
  • ধনী ও উপার্জনক্ষম মানুষ যাকাতের মূল হকদার নয়।
  • নবী صلى الله عليه وسلم নিয়ম বোঝাতে নরম ভাষা ব্যবহার করেছেন।
  • যাকাত বণ্টনে ন্যায় ও যাচাই দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন