৬/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮৬৪-[৬] - দানশীল ও কৃপণের দৃষ্টান্ত
দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম - প্রথম অনুচ্ছেদ
দানশীলতা বনাম কৃপণতা: লোহার পোশাকের দৃষ্টান্ত
মিশকাতুল মাসাবীহ : ১৮৬৪-[৬]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৮৬৪-[৬]
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَثَلُ الْبَخِيْلِ وَالْمُتَصَدِّقِ كَمَثَلِ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُبَّتَانِ مِنْ حَدِيْدٍ قَدِ اضْطُرَّتْ أَيْدِيهِمَا إِلى ثُدُيِّهِمَا وَتَرَاقِيهِمَا فَجَعَلَ الْمُتَصَدِّقُ كُلَّمَا تَصَدَّقَ بِصَدَقَةٍ انْبَسَطَتْ عَنهُ حَتّى تَغْشى أَنَامِلَه وَتَعْفُوَ أَثَرَه، وَجَعَلَ الْبَخِيْلُ كُلَّمَا هَمَّ بِصَدَقَةٍ قَلَصَتْ وَأَخَذَتْ كُلُّ حَلْقَةٍ بِمَكَانِهَا». (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কৃপণ ও দানশীল ব্যক্তির দৃষ্টান্ত এমন দু‘ব্যক্তির মতো যাদের শরীরে দু‘টি লোহার পোশাক রয়েছে। আর (এটার কারণে) এ দু‘জনের হাত তাদের সিনা হতে গর্দান পর্যন্ত লটকে আছে। এ অবস্থায় দানশীল ব্যক্তি যখন দান করতে চায় তখন তার বেড়ি সম্প্রসারিত হয়। এমনকি তার হাতের আঙ্গুল পর্যন্ত আবৃত করে ফেলে এবং তার চিহ্ন মিটে যায়। কৃপণ ব্যক্তি দান করতে চাইলে তার বেড়ি সংকুচিত হয়ে এর প্রত্যেকটি কড়া নিজ নিজ স্থানে একটা আরেকটার সাথে আটকে যায়। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ৫৭৯৭, মুসলিম ১০২১, নাসায়ী ২৫৪৮, আহমাদ ৯০৫৭, শারহুস্ সুন্নাহ্ ১৬৫৯, সহীহ আত্ তারগীব ৮৭০, সহীহ আল জামি‘ আস্ সগীর ৫৮২৬।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮৬৪-[৬]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم দানশীল ও কৃপণ ব্যক্তির পার্থক্য একটি শক্তিশালী দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। দুই ব্যক্তির শরীরে যেন লোহার পোশাক রয়েছে। দানশীল ব্যক্তি যখন দান করতে চায়, তার পোশাক বা বেড়ি প্রসারিত হয়, এমনকি তার আঙ্গুল পর্যন্ত ঢেকে দেয় এবং চিহ্ন মিটে যায়। আর কৃপণ ব্যক্তি দান করতে চাইলে সেই বেড়ি আরও সংকুচিত হয়। এখানে দানশীলতার মানসিক প্রশস্ততা এবং কৃপণতার সংকীর্ণতা স্পষ্ট। সদাকাহ মানুষকে খুলে দেয়, আর কৃপণতা মানুষকে আটকে ফেলে। হাদিসটি আমাদের শেখায়, দান শুধু অর্থের কাজ নয়; এটি হৃদয়ের প্রশস্ততারও পরিচয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দানশীলতা মানুষের মনকে প্রশস্ত করে।
- কৃপণতা মানুষকে সংকীর্ণ মানসিকতায় আটকে রাখে।
- সদাকাহর মাধ্যমে মানুষের চরিত্রে কোমলতা আসে।
- দান করতে চাওয়ার ইচ্ছাও একজনের ভেতরের অবস্থা প্রকাশ করে।
