৬/৫. অধ্যায়ঃ
দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৮৬৩-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৮৬৩-[৫]
وَعَنْ أَبِىْ أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «يَا ابْنَ ادَمَ إِنْ تَبْذُلِ الْفَضْلَ خَيْرٌ لَكَ وَإِنْ تُمْسِكْهُ شَرٌّ لَكَ وَلَا تُلَامُ عَلى كَفَافٍ وَابْدَأْ بِمَنْ تَعُوْلُ» . رَوَاهُ مُسْلِمٌ
আবূ উমামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ (মহান আল্লাহ বলেনঃ) হে আদম সন্তান! প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ তোমার কাছে আছে তা খরচ করা তোমার জন্য (দুনিয়া ও আখিরাতে) কল্যাণকর। আর তা খরচ না করা হবে অকল্যাণকর। প্রয়োজন পরিমাণ ধন-সম্পদ (জমা করায়) দোষ নেই। তোমার প্রয়োজনের অতিরিক্ত ধন-সম্পদ ব্যয়ের কাজ নিজ পরিবার-পরিজন থেকে শুরু করো। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ১০৩৬, আত্ তিরমিযী ২৩৪৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৭৪১, সহীহ আত্ তারগীব ৮৩১, সুবীহ আল জামি‘ আস্ সগীর ৭৮৩৪।
