৬/৫. অধ্যায়ঃ
দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৮৭০-[১২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৮৭০-[১২]
وَعَنْ أَبِىْ سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «لَأَنْ يَتَصَدَّقَ الْمَرْءُ فِىْ حَيَاتِه بِدِرْهَمٍ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَتَصَدَّقَ بِمِائَةٍ عِنْدِ مَوتِه» . رَوَاهُ أَبُو دَاوُدَ
আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সুস্থ অবস্থায় আল্লাহর পথে কোন ব্যক্তির এক দিরহাম ব্যয় মৃত্যুর সময়ে একশত দিরহাম ব্যয় অপেক্ষা উত্তম। (আবূ দাঊদ) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ২৮৬৬, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ৪৬৪৩। কেননা এর সানাদে শুরাহবিল একজন দুর্বল রাবী।
