৬/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮৭১-[১৩] - মৃত্যুর দুয়ারে দানের দৃষ্টান্ত
দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম - দ্বিতীয় অনুচ্ছেদ
শেষ সময়ের দান: আগে করার শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ১৮৭১-[১৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৮৭১-[১৩]
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَثَلُ الَّذِىْ يَتَصَدَّقُ عِنْدَ مَوْتِه أَوْ يُعْتِقُ كَالَّذِي يُهْدِىْ إِذَا شَبِعَ». رَوَاهُ أَحْمَدُ وَالنَّسَائِيُّ وَالدَّارِمِيُّ وَالتِّرْمِذِيُّ وَصَحَّحَ
আবুদ্ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মৃত্যুর দুয়ারে এসে দান সদাক্বাহ্ অথবা গোলাম আযাদ করে তার দৃষ্টান্ত ঐ ব্যক্তির মতো, যে কাউকে পেট ভরা অবস্থায় (তুহফা, হাদিয়্যাহ্, খাবার) দান করে। (আহমাদ, তিরমিযী, নাসায়ী, দারিমী; ইমাম তিরমিযী (রহঃ) এ হাদীসটিকে সহীহ বলেছেন।) [১]
[১] য‘ঈফ : নাসায়ী ৩৬১৪, আত্ তিরমিযী ২১২৩, আহমাদ ২১৭১৮, দারিমী ৩২৬৯, য‘ঈফ আত্ তারগীব ২০৪২। কারণ এর সানাদে আবূ হাবীব আত্বত্বয়ী একজন মাজহূল রাবী।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮৭১-[১৩]-এর সারসংক্ষেপ
এই হাদিসে মৃত্যুর দুয়ারে এসে দান করার বিষয়ে একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর সময় দান সদাকাহ করে বা গোলাম আযাদ করে, তার দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো, যে কাউকে পেট ভরা অবস্থায় হাদিয়া বা খাবার দেয়। অর্থাৎ যখন দানের সময় ও প্রয়োজন ছিল, তখন দেরি করা হয়েছে; পরে যখন অবস্থার পরিবর্তন হয়ে গেছে, তখন দেওয়ার মূল্য আগের মতো থাকে না। এই হাদিস আমাদের জীবনের সক্রিয় সময়ে দান করতে শেখায়। সদাকাহ শুধু শেষ মুহূর্তের কাজ নয়; বরং সুস্থ থাকা, সম্পদ হাতে থাকা এবং সিদ্ধান্ত নেওয়ার সময়েই আল্লাহর পথে ব্যয় করা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দান করার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত নয়।
- সময়ের আগে করা দান বেশি অর্থবহ।
- মৃত্যুর সময় সম্পদের নিয়ন্ত্রণ কমে আসে—এ শিক্ষা মনে রাখা দরকার।
- সদাকাহকে জীবনের নিয়মিত আমল বানানো ভালো।
