৭/১. অধ্যায়ঃ
নতুন চাঁদ দেখার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
আযহারী বলেনঃ চন্দ্র মাসের প্রথম দু’ দিনের চাঁদকে হিলাল বলে। অনুরূপভাবে ২৬ ও ২৭ তারিখের চাঁদকেও হিলাল বলা হয়।জাওহারী বলেনঃ মাসের প্রথম তিন রাতের চাঁদকে হিলাল বলা হয়, এর পরের বাকী দিনগুলোর চাঁদকে কমার বলা হয়।
মিশকাতুল মাসাবিহ : ১৯৭২-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৯৭২-[৪]
وَعَنْ أَبِىْ بَكْرَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: شَهْرَا عِيْدٍ لَا يَنْقُصَانِ: رَمَضَانُ وَذُو الْحِجَّةِ
আবূ বাকরা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঈদের দুই মাস, রমাযান (রমজান) ও যিলহজ কম হয় না। (বুখারী, মুসলিম)[১]
[১] সহীহ : বুখারী ১৯১২, মুসলিম ১০৮৯, আবূ দাঊদ ২৩২৩, তিরমিযী ৬৯২, ইবনু মাজাহ ১৬৫৯, আহমাদ ২০৪৭৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮২০৩, সহীহ ইবনু হিব্বান ৩২৫। তবে আহমাদ এর সানাদটি হাসান।
