৭/১. অধ্যায়ঃ

নতুন চাঁদ দেখার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ

আযহারী বলেনঃ চন্দ্র মাসের প্রথম দু’ দিনের চাঁদকে হিলাল বলে। অনুরূপভাবে ২৬ ও ২৭ তারিখের চাঁদকেও হিলাল বলা হয়।জাওহারী বলেনঃ মাসের প্রথম তিন রাতের চাঁদকে হিলাল বলা হয়, এর পরের বাকী দিনগুলোর চাঁদকে কমার বলা হয়।

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৯৭৩-[৫]

وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «لَا يَتَقَدَّمَنَّ أَحَدُكُمْ رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ إِلَّا أَنْ يَكُونَ رَجُلٌ كَانَ يَصُوْمُ صَوْمًا فَلْيَصُمْ ذٰلِكَ الْيَوْمَ

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ যেন রমাযান (রমজান) মাস আসার এক কি দুইদিন আগে থেকে সাওম (রোযা) না রাখে। তবে যে ব্যক্তি কোন দিনে সাওম রাখতে অভ্যস্ত সে ওসব দিনে সাওম রাখতে পারে। (বুখারী, মুসলিম)[১]

[১] সহীহ : বুখারী ১৯১৪, মুসলিম ১০৮২, আবূ দাঊদ ২০২৩, ইবনু মাজাহ ১৬৫০, মুসান্নাফ ‘আবদুর রাযযাক্ব ৭৩১৫, আহমাদ ৭৭৭৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৯৬৩।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন