৭/১. অধ্যায়ঃ
নতুন চাঁদ দেখার বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৯৮০-[১২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৯৮০-[১২]
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللّٰهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُوْلُ اللّٰهِ ﷺ يَتَحَفَّظُ مِنْ شَعْبَانَ مَالَا يَتَحَفَّظُ مِنْ غَيْرِه. ثُمَّ يَصُومُ لِرُؤْيَةِ رَمَضَانَ فَإِنْ غُمَّ عَلَيْهِ عَدَّ ثَلَاثِينَ يَوْمًا ثُمَّ صَامَ. رَوَاهُ أَبُو دَاوُدَ
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শা‘বান মাসে যেরূপ সতর্ক থাকতেন অন্য মাসে এতটা সতর্ক থাকতেন না। তারপর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রমাযানের চাঁদ দেখে সাওম পালন করতেন। আকাশ মেঘলা থাকলে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) (শা‘বান মাস) ত্রিশদিন পুরা করার পর সাওম শুরু করতেন। (আবূ দাঊদ)[১]
[১] সহীহ : আবূ দাঊদ ২৩২৫, আহমাদ ২৫১৬১, সহীহ ইবনু হিববান ১৯১০, দারাকুত্বনী ২১৪৯, মুসতাদারাক লিল হাকিম ১৫৪০, সহীহ ইবনু হিব্বান ৩৪৪৪, ইরওয়া ৯০৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৯৩৯।
