৭/৩. অধ্যায়ঃ
সওম পবিত্র করা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২০০১-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২০০১-[৩]
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللّٰهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُوْلُ اللّٰهِ ﷺ يُدْرِكُهُ الْفَجْرُ فِىْ رَمَضَانَ وَهُوَ جُنُبٌ مِنْ غَيْرِ حُلْمٍ فَيَغْتَسِلُ وَيَصُوْمُ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাযান (রমজান) মাসে ভোর পর্যন্ত অপবিত্র অবস্থায় থাকতেন। এ অপবিত্রতা স্বপ্নদোষের কারণে নয়। এরপর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) গোসল করতেন ও সাওম পালন করতেন। (বুখারী, মুসলিম)[১]
[১] সহীহ : বুখারী ১৯৩০, মুসলিম ১১০৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৯৯৪।
