৭/৬. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২০৫৩-[১৭] - সওম (রোজা)
নফল সিয়াম প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২০৫৩-[১৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২০৫৩-[১৭]
وَعَنْ أَبِىْ سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «مَنْ صَامَ يَوْمًا فِىْ سَبِيْلِ اللّٰهِ بَعَّدَ اللّٰهُ وَجْهَه عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيْفًا». (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি একদিন আল্লাহর পথে (অর্থাৎ- জিহাদ ফী সাবীলিল্লাহ-এর সময় খালিসভাবে আল্লাহর জন্য) সাওম রাখে, আল্লাহ তা‘আলা তার মুখমণ্ডলকে (অর্থাৎ- তাকে) জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের দূরত্বে রাখবেন। (বুখারী, মুসলিম)[১]
[১] সহীহ : বুখারী ২৮৪০, মুসলিম ১১৫৮, নাসায়ী ২২৪৫, ইবনু মাজাহ ১৭১৭, মুসান্নাফ ‘আবদুর রাযযাক্ব ৯৬৮৪, আহমাদ ১১৪০৬, দারিমী ২৪৪৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৮৫৭৬, সহীহ আল জামি‘ ৬৩২৯।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
