৮/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২১৪১-[৩৩] - কুরআন মুখস্থ ও আমলের ফজিলত
কুরআনের মর্যাদা - দ্বিতীয় অনুচ্ছেদ
কুরআন মুখস্থ ও আমলের ফজিলত
মিশকাতুল মাসাবীহ : ২১৪১-[৩৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২১৪১-[৩৩]
وَعَنْ عَلِىَّ بْنَ أَبِىْ طَالِبٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: مَنْ قَرَأَ الْقُرْاٰنَ فَاسْتَظْهَرَه فَأَحَلَّ حَلَالَه وَحَرَّمَ حَرَامَه أَدْخَلَهُ اللّٰهُ بِهِ الْجَنَّةَ وَشَفَّعَه فِىْ عَشَرَةٍ مِنْ أَهْلِ بَيْتِه كُلِّهِمْ قَدْ وَجَبَتْ لَهُ النَّارُ. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِىُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِىُّ وَقَالَ التِّرْمِذِىُّ: هٰذَا حَدِيثٌ غَرِيْبٌ وَحَفْصُ بْنُ سُلَيْمَانَ الرَّاوِىْ لَيْسَ هُوَ بِالْقَوِىِّ يَضْعُفُ فِى الْحَدِيثِ
আলী ইবনু আবূ তালিব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোরআন পড়ে ও একে মুখস্থ করে, এর হালালকে হালাল এবং হারামকে হারাম মেনে চলে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তার পরিবারের এমন দশ ব্যক্তির জন্য তার সুপারিশ কবূল করবেন, যাদের প্রত্যেকেরই নিশ্চিত ছিল জাহান্নাম। (আহমদ, তিরমিযী, ইবনু মাজাহ ও দারিমী। কিন্তু ইমাম তিরমিযী বলেছেন, এ হাদীসটি গরীব। এর একজন বর্ণনাকারী হাফস ইবনু সুলায়মান হাদীস বর্ণনায় দুর্বল।)[১]
[১] খুবই দুর্বল : তিরমিযী ২৯০৫, ইবনু মাজাহ ২১৬, আহমাদ ১২৬৮, শু‘আবূল ঈমান ১৭৯৬, য‘ঈফ আত্ তারগীব ৮৬৮, য‘ঈফ আল জামি‘ ৫৭৬১। কারণ এর সানাদে হাফস্ ইবনু সুলায়মান একজন দুর্বল রাবী এবং কাসীর ইবনু যাযান একজন মাজহূল রাবী।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ২১৪১-[৩৩]-এর সারসংক্ষেপ
এই হাদিসে কুরআন পড়া, মুখস্থ করা এবং কুরআনের নির্দেশ অনুযায়ী জীবন চালানোর বড় মর্যাদা বলা হয়েছে। এখানে শুধু মুখে তিলাওয়াত বা মুখস্থ করাকে আলাদা করে বলা হয়নি; বরং হালালকে হালাল এবং হারামকে হারাম মানার কথাও এসেছে। অর্থাৎ কুরআন শিক্ষা তখনই পূর্ণ অর্থ পায়, যখন তা বিশ্বাস, আমল ও সিদ্ধান্তে প্রভাব ফেলে। হাদিসে বলা হয়েছে, এমন ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবারের দশজনের ব্যাপারে শাফা‘আত কবুল করবেন। তবে বর্ণনার শেষে ইমাম তিরমিযীর মন্তব্যও আছে যে, হাদিসটি গরীব এবং একজন রাবী দুর্বল। তাই ফজিলত বর্ণনায় আশা রাখা যায়, কিন্তু আমলের মূল ভিত্তি হিসেবে কুরআন বুঝে পড়া ও মানার দিকেই বেশি জোর দিতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুরআন পড়ার সাথে তার হালাল-হারাম মেনে চলাও জরুরি।
- কুরআন মুখস্থ করা বড় মর্যাদার কাজ, তবে আমল ছাড়া তা পূর্ণ হয় না।
- পরিবারের জন্য শাফা‘আতের কথা এসেছে, তাই নিজের ঈমান ও আমল অন্যদের জন্যও কল্যাণের কারণ হতে পারে।
- হাদিসের মান সম্পর্কে বর্ণিত সতর্কতা জানলে ফজিলত বুঝতে ভারসাম্য থাকে।
