৮/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২১৪২-[৩৪] - সূরা ফাতিহার অনন্য মর্যাদা
কুরআনের মর্যাদা - দ্বিতীয় অনুচ্ছেদ
সূরা ফাতিহার অনন্য মর্যাদা
মিশকাতুল মাসাবীহ : ২১৪২-[৩৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২১৪২-[৩৪]
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ أَنَّ رَسُوْلَ اللّٰهِ ﷺ قَالَ لِأُبَىِّ بْنِ كَعْبٍ: «كَيْفَ تَقْرَأُ فِى الصَّلَاةِ؟» فَقَرَأَ أُمَّ الْقُرْاٰنِ فَقَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «وَالَّذِىْ نَفْسِىْ بِيَدِه مَا أُنْزِلَتْ فِى التَّوْرَاةِ وَلَا فِى الْإِنْجِيْلِ وَلَا فِى الزَّبُوْرِ وَلَا فِى الْفرْقَانِ مِثْلُهَا وَإِنَّهَا سَبْعٌ مِنَ الْمَثَانِىْ وَالْقُرْاٰنُ الْعَظِيمُ الَّذِىْ أُعْطِيتُه». رَوَاهُ التِّرْمِذِىُّ وَرَوَى الدَّارِمِىُّ مِنْ قَوْلِه: «مَا أُنْزِلَتْ» وَلَمْ يَذْكُرْ أُبَىُّ بْنُ كَعْبٍ. وَقَالَ التِّرْمِذِىُّ هٰذَا حَدِيْثٌ حَسَنٌ صَحِيْحٌ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একবার উবাই ইবনু কা‘বকে জিজ্ঞেস করলেন, তুমি সালাতে কিভাবে কোরআন পড়ো? উত্তরে উবাই ইবনু কা‘ব রাসূলুল্লাহ (ﷺ)-কে সূরা আল ফাতিহাহ্ পড়ে শুনালেন। (তাঁর পড়া শুনে) তিনি (ﷺ) বললেন, আল্লাহর কসম, যাঁর হাতে আমার জীবন! এর মতো কোন সূরা তাওরাত, ইঞ্জীল, যাবূর বা ফুরকান-এ (কোরআনের অন্য কোন সূরাতেও) নাযিল হয়নি। এ সূরা হলো সাব্‘উল মাসানী (পুনরাবৃত্ত সাতটি আয়াত) ও মহান কোরআন। এটি আমাকেই দেয়া হয়েছে। (তিরমিযী। তিনি বলেন, এ হাদীসটি হাসান ও সহীহ। দারিমী বর্ণনা করেছেন, এর মতো কোন সূরা নাযিল করা হয়নি। তাঁর বর্ণনায় হাদীসের শেষের দিক ও উপরের বর্ণিত উবাই-এর ঘটনা বর্ণিত হয়নি।)[১]
[১] সহীহ : তিরমিযী ২৮৭৫, দারিমী ৩৪১৬।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ২১৪২-[৩৪]-এর সারসংক্ষেপ
এই হাদিসে সূরা আল ফাতিহার বিশেষ মর্যাদা স্পষ্টভাবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনু কা‘বকে সালাতে কী পড়েন তা জিজ্ঞেস করেন। তিনি সূরা ফাতিহা পড়ে শুনালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওরাত, ইঞ্জীল, যাবূর বা ফুরকানে এর মতো সূরা নাযিল হয়নি। হাদিসে একে সাব‘উল মাসানী, অর্থাৎ পুনরাবৃত্ত সাত আয়াত এবং মহান কুরআন বলা হয়েছে। মূল শিক্ষা হলো, সূরা ফাতিহা শুধু একটি সূরা নয়; সালাতের সাথে জড়িত এক বড় নেয়ামত। যারা সূরা ফাতিহার ফজিলত খুঁজেন, তারা এ হাদিস থেকে বুঝতে পারেন যে এই সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে দেওয়া হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সূরা ফাতিহা সালাতে গুরুত্বপূর্ণভাবে পাঠ করা হয়।
- এই সূরাকে সাব‘উল মাসানী ও মহান কুরআন বলা হয়েছে।
- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার অনন্য মর্যাদা স্পষ্ট করেছেন।
- কুরআনের ছোট সূরাও মর্যাদায় খুব বড় হতে পারে।
