৮/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২১৬৬-[৫৮] - কুরআনের মর্যাদা
কুরআনের মর্যাদা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২১৬৬-[৫৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২১৬৬-[৫৮]
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللّٰهُ عَنْهَا: أَنَّ النَّبِىَّ ﷺ قَالَ: «قِرَاءَةُ الْقُرْاٰنِ فِى الصَّلَاةِ أَفْضَلُ مِنْ قِرَاءَةِ الْقُرْاٰنِ فِىْ غَيْرِ الصَّلَاةِ وَقِرَاءَةُ الْقُرْاٰنِ فِىْ غَيْرِ الصَّلَاةِ أَفْضَلُ مِنَ التَّسْبِيحِ وَالتَّكْبِيرِ وَالتَّسْبِيحُ أَفْضَلُ مِنَ الصَّدَقَةِ وَالصَّدَقَةُ أَفْضَلُ مِنَ الصَّوْمِ وَالصَّوْمُ جُنَّةٌ مِنَ النَّارِ». رَوَاهُ الْبَيْهَقِيُّ فِىْ شُعَبِ الْإِيمَانِ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ সালাতে কোরআন পাঠ সালাতের বাইরে কোরআন পাঠের চেয়ে উত্তম। সালাতের বাইরে কোরআন পড়া, তাসবীহ ও তাকবির পড়ার চেয়ে উত্তম। আর তাসবীহ পড়া দান করা হতে উত্তম। দান করা (নফল) সাওম হতে উত্তম। আর সাওম হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। (ইমাম বায়হাক্বী তাঁর শু‘আবূল ঈমান-এ বর্ণনা করেছেন)[১]
[১] য‘ঈফ : শু‘আবূল ঈমান ২০৪৯, য‘ঈফ আল জামি‘ ৪০৮২। কারণ এর সানাদে রাবী ফুযায়ল ইবনু সুলায়মান-কে সহীহায়ন ছাড়া অন্য বর্ণনায় জমহূর দুর্বল বলেছেন আর বানী মাখযূম গোত্রের জনৈক ব্যক্তি একজন মাজহূল (অপরিচিত) রাবী।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
