২/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২২১-[২৪] - ইলম (বিদ্যা)
ইলম (বিদ্যা) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২২১-[২৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২২১-[২৪]
وَعَنْ سَخْبَرَةَ الأَزْدِىِّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ طَلَبَ الْعِلْمَ كَانَ كَفَّارَةً لِمَا مَضى. رَوَاهُ التِّرْمِذِيُّ وَالدَّارِمِيُّ وَقَالَ التِّرْمِذِيُّ هذَا حَدِيْثٌ ضَعِيْفُ الْإِسْنَادِ وَأَبُوْ دَاوٗدَ الرَّاوِىْ يُضَعَّفُ
সাখবারাহ্ আল আযদী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি জ্ঞানানুসন্ধান করে, তা তার পূর্ববর্তী সময়ের গুনাহের কাফফারাহ্ হয়ে যাবে। (তিরমিযী ও দারিমী)[১]
[১] মাওযূ‘ : তিরমিযী ২৬৪৭, য‘ঈফুল জামি‘ ৫৬৮৬, দারিমী ৫৮০। কারণ এর সানাদে ‘‘আবূ দাঊদ আল আ‘মা’’ রয়েছে যিনি ‘‘নাসীফ’’ নামে প্রসিদ্ধ, তিনি একজন মিথ্যুক রাবী। আর মুহাম্মাদ বিন হুমায়দ একজন দুর্বল রাবী।
