২/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২২২-[২৫] - ইলম (বিদ্যা)
ইলম (বিদ্যা) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২২২-[২৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২২২-[২৫]
وَعَنْ أَبِيْ سَعِيْدٍنِ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ لَنْ يَشْبَعَ الْمُؤْمِنُ مِنْ خَيْرٍ يَسْمَعُهُ حَتّى يَكُونَ مُنْتَهَاهُ الْجَنَّةُ. رَوَاهُ التِّرْمِذِيُّ
আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুমিন ব্যক্তি কল্যাণকর কাজে অর্থাৎ- জ্ঞানার্জনে পরিতৃপ্ত হতে পারে না, যে পর্যন্ত না পরিণামে সে জান্নাতে পৌঁছে যায়। (তিরমিযী)[১]
[১] য‘ঈফ : তিরমিযী ২৬৮৬, য‘ঈফুল জামি‘ ৪৭৮৩। ইমাম তিরমিযী কিতাবুল ‘ইলম-এর মধ্যে হাদীসটিকে হাসান গরীব বলেছেন। আলবানী (রহঃ) বলেনঃ এর সানাদে আবুল হায়সাম থেকে দার্রাজ-এর বর্ণনা রয়েছে যিনি (দার্রাজ) একজন দুর্বল রাবী। বিশেষতঃ আবুল হায়সাম থেকে বর্ণনাকালে।
