১০/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ০ - ইউনুস আ.-এর দোয়ার ফজিলত
আল্লাহ তা‘আলার নামসমূহ - দ্বিতীয় অনুচ্ছেদ
লা ইলাহা ইল্লা আন্তা দোয়ার ফজিলত
মিশকাতুল মাসাবীহ : ০
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ০
وَعَنْ سَعْدَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: دَعْوَةُ ذِى النُّونِ إِذا دَعَا رَبَّه وَهُوَ فِىْ بَطْنِ الْحُوتِ ﴿لَا إِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّىْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ﴾لَمْ يَدْعُ بِهَا رَجُلٌ مُسْلِمٌ فِىْ شَىْءٍ إلاَّ استجابَ لَه. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِىُّ
সা’দ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মাছওয়ালা নবী ইউনুস (আঃ) মাছের পেটে গিয়ে যখন দোয়া পড়েছিলেন তা হলো এই ‘‘লা- ইলা-হা ইল্লা- আন্তা সুবহা-নাকা ইন্নী কুনতু মিনায্ যোয়া-লিমীন’’ অর্থাৎ- ‘‘তুমি ছাড়া প্রকৃতপক্ষে কোন মা‘বূদ নেই। তুমি পবিত্র, আমি হচ্ছি যালিম বা অত্যাচারী অপরাধী’’- (সূরা ইউনুস ১০ : ৮৭)। যে কোন মুসলিমই যে কোন ব্যাপারে এ দোয়া পাঠ করবে, তার দোয়া নিশ্চয়ই গৃহীত হবে। (আহমদ, তিরমিযী)[১]
[১] সহীহ : তিরমিযী ৩৫০৫, আহমাদ ১৪৬২, মুসতাদারাক লিল হাকিম ১৮৬২, শু‘আবূল ঈমান ৬১১, আল কালিমুত্ব ত্বইয়্যিব ১২৩, সহীহ আত্ তারগীব ১৬৪৪, সহীহ আল জামি‘ ৩৩৮৩।
মিশকাতুল মাসাবীহ হাদিস ০-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী ইউনুস আলাইহিস সালামের দোয়ার ফজিলত এসেছে। মাছের পেটে তিনি আল্লাহকে ডেকেছিলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যালিমীন। অর্থ হলো, তুমি ছাড়া কোনো সত্য মা‘বূদ নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি যালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এই দোয়ায় তিনটি বড় বিষয় আছে: তাওহীদ, আল্লাহর পবিত্রতা এবং নিজের ভুল স্বীকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যে কোনো বিষয়ে এ দোয়া পড়লে তার দোয়া কবুল হবে। তাই বিপদ, কষ্ট বা নিজের দুর্বলতার সময় এই দোয়া মন থেকে পড়া মুমিনের জন্য বড় আশা ও শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইউনুস আ.-এর দোয়ায় তাওহীদ ও নিজের ভুল স্বীকার আছে।
- বিপদে আল্লাহকে পবিত্র জেনে তাঁর কাছে ফিরে যেতে হয়।
- এই দোয়া পড়লে কবুলের কথা হাদিসে এসেছে।
- দোয়ার সময় নিজের অক্ষমতা স্বীকার করা বান্দার নম্রতা প্রকাশ করে।
