১০/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২২৯৬-[২] - সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী ১০০ বার
তাসবিহ (সুবহানাল্লাহ), তাহমিদ (আলহামদুলিল্লাহ), তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ) ও তাকবির (আল্লাহু আকবার)- বলার সওয়াব - প্রথম অনুচ্ছেদ
মহা পরাক্রমশালী, মহীয়ান আল্লাহর জিকির অধ্যায়ের ব্যাপক আলোচনার পর খাস আলোচনার অধ্যায়। উদ্দেশ্য ঐ সকল হাদীসগুলো বর্ণনা করা, যেগুলোতেاَللهُ أَكْبَر(আল্ল-হু আকবার),لَاۤ إِلٰهِ اِلَّا اللهُ(লা- ইলা-হা ইল্লাল্ল-হ),اَلْحَمْدُ لِلّٰهِ(আলহামদুলিল্লা-হ),سُبْحَانَ اللهِ(সুবহা-নাল্ল-হ) বলার মর্যাদা ও পুণ্য সম্পর্কে বর্ণিত হয়েছে।التسبيح(তাসবীহ)-এর অর্থ হল সেই সব ত্রুটি থেকে আল্লাহ তা‘আলাকে পবিত্র সাব্যস্ত করা যা তাঁর সত্তার সাথে মানায় না।সুতরাং সাধারণভাবে আল্লাহর জন্য অংশীদার, স্ত্রী, সন্তান, সমস্ত নিন্দনীয় বিষয়াবলী এবং নতুনত্ব সাব্যস্ত না হওয়া আবশ্যক হয়ে পড়েছে। কখনো তাসবীহকে ব্যবহার করে তার দ্বারা যিকিরের সকল শব্দকে উদ্দেশ্য করা হয় আবার কখনো নফল সালাতকে উদ্দেশ্য করা হয়।ইবনুল আসীর বলেন, তাসবীহের মূল অর্থ হল সকল প্রকার ঘাটতি, ত্রুটি বা কমতি থেকে কোন কিছুকে পবিত্র সাব্যস্ত করা। অতঃপর তাসবীহকে এমন স্থানসমূহে প্রয়োগ করা হয়েছে, যে স্থানগুলো পরিব্যাপ্ত এর দিক থেকে তাসবীহ এর কাছাকাছি।
সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী ১০০ বার পড়ার ফজিলত
মিশকাতুল মাসাবীহ : ২২৯৬-[২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২২৯৬-[২]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «مَنْ قَالَ: سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِه فِىْ يَوْمٍ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ». (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি দৈনিক একশ’বার পড়বে ‘সুবহা-নাল্ল-হি ওয়াবিহামদিহী’ (অর্থাৎ- আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তাঁর প্রশংসার সাথে)- তার গুনাহসমূহ যদি সমুদ্রের ফেনার মতো বেশি হয় তবুও তা মাফ করে দেয়া হবে।
[১] সহীহ : বুখারী ৬৪০৫, মুসলিম ২৬৯১, মুয়াত্ত্বা মালিক ৭১৩, ইবনু হিব্বান ৮২৯, সহীহ আল জামি‘ ৬৪৩১, তিরমিযী ৩৪৬৬, ইবনু আবী শায়বাহ্ ২৯৪১৭, ইবনু মাজাহ ৩৮১২, আহমাদ ৮০০৯, সহীহ আত্ তারগীব ১৫৯০। (বুখারী, মুসলিম)[১]
মিশকাতুল মাসাবীহ হাদিস ২২৯৬-[২]-এর সারসংক্ষেপ
এই হাদিসে একটি সহজ কিন্তু বড় ফজিলতের জিকির শেখানো হয়েছে। যে ব্যক্তি দিনে একশবার সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী পড়বে, তার গুনাহসমূহ যদি সমুদ্রের ফেনার মতোও বেশি হয়, তবুও তা মাফ করে দেওয়া হবে—এ কথা হাদিসে এসেছে। এই জিকিরের অর্থ হলো, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তাঁর প্রশংসার সাথে। এখানে আল্লাহর পবিত্রতা ও প্রশংসা একসাথে রয়েছে। হাদিসটি আমাদের শেখায়, প্রতিদিনের জীবনে নিয়ম করে জিকির রাখা দরকার। তবে গুনাহ মাফের আশা নিয়ে আমল করার পাশাপাশি গুনাহ থেকে ফিরে আসা এবং আল্লাহর দিকে মন ফেরানোও জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দিনে একশবার সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী পড়ার বড় ফজিলত আছে।
- এই জিকিরে আল্লাহর পবিত্রতা ও প্রশংসা একসাথে আছে।
- গুনাহ মাফের আশা নিয়ে নিয়মিত জিকির করা উচিত।
- জিকিরের সঙ্গে গুনাহ থেকে ফিরে আসার মন থাকা দরকার।
