১০/১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২২৯৭-[৩] - সকাল-সন্ধ্যায় সুবহানাল্লাহি

তাসবিহ (সুবহানাল্লাহ), তাহমিদ (আলহামদুলিল্লাহ), তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ) ও তাকবির (আল্লাহু আকবার)- বলার সওয়াব - প্রথম অনুচ্ছেদ

মহা পরাক্রমশালী, মহীয়ান আল্লাহর জিকির অধ্যায়ের ব্যাপক আলোচনার পর খাস আলোচনার অধ্যায়। উদ্দেশ্য ঐ সকল হাদীসগুলো বর্ণনা করা, যেগুলোতেاَللهُ أَكْبَر(আল্ল-হু আকবার),لَاۤ إِلٰهِ اِلَّا اللهُ(লা- ইলা-হা ইল্লাল্ল-হ),اَلْحَمْدُ لِلّٰهِ(আলহামদুলিল্লা-হ),سُبْحَانَ اللهِ(সুবহা-নাল্ল-হ) বলার মর্যাদা ও পুণ্য সম্পর্কে বর্ণিত হয়েছে।التسبيح(তাসবীহ)-এর অর্থ হল সেই সব ত্রুটি থেকে আল্লাহ তা‘আলাকে পবিত্র সাব্যস্ত করা যা তাঁর সত্তার সাথে মানায় না।সুতরাং সাধারণভাবে আল্লাহর জন্য অংশীদার, স্ত্রী, সন্তান, সমস্ত নিন্দনীয় বিষয়াবলী এবং নতুনত্ব সাব্যস্ত না হওয়া আবশ্যক হয়ে পড়েছে। কখনো তাসবীহকে ব্যবহার করে তার দ্বারা যিকিরের সকল শব্দকে উদ্দেশ্য করা হয় আবার কখনো নফল সালাতকে উদ্দেশ্য করা হয়।ইবনুল আসীর বলেন, তাসবীহের মূল অর্থ হল সকল প্রকার ঘাটতি, ত্রুটি বা কমতি থেকে কোন কিছুকে পবিত্র সাব্যস্ত করা। অতঃপর তাসবীহকে এমন স্থানসমূহে প্রয়োগ করা হয়েছে, যে স্থানগুলো পরিব্যাপ্ত এর দিক থেকে তাসবীহ এর কাছাকাছি।

সকাল-সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২২৯৭-[৩]

وَعَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: مَنْ قَالَ حِينَ يُصْبِحُ وَحِينَ يُمْسِىْ: سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِه مِائَةَ مَرَّةٍ لَمْ يَأْتِ أَحَدٌ يَوْمَ الْقِيَامَةِ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِه إِلَّا أَحَدٌ قَالَ مِثْلَ مَا قَالَ أَوْ زَادَ عَلَيْهِ). (مُتَّفَقٌ عَلَيْهِ)

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় একশ’বার পড়বে ‘সুবহা-নাল্ল-হি ওয়াবিহামদিহী’ (অর্থাৎ- আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তাঁর প্রশংসার সাথে)- কিয়ামাতের দিন তার চেয়ে শ্রেষ্ঠ বাক্য নিয়ে কেউ উপস্থিত হতে পারবে না, সে ব্যক্তি ব্যতীত যে এর সমপরিমাণ বা এর চেয়ে বেশি পড়বে।

[১] সহীহ : মুসলিম ২৬৯২, তিরমিযী ৩৪৬৯, আহমাদ ৮৮৫৫, আল কালিমুত্ব ত্বইয়্যিব ১৭, সহীহ আত্ তারগীব ৬৫৩, সহীহ আল জামি‘ ৬৪২৫। (বুখারী, মুসলিম)[১]

মিশকাতুল মাসাবীহ হাদিস ২২৯৭-[৩]-এর সারসংক্ষেপ

এই হাদিসে সকাল-সন্ধ্যার জিকিরের একটি গুরুত্বপূর্ণ আমল এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় একশবার সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী পড়বে, কিয়ামতের দিন তার চেয়ে উত্তম বাক্য নিয়ে কেউ উপস্থিত হবে না, তবে সে ব্যক্তি ব্যতীত যে একই পরিমাণ বা তার চেয়ে বেশি পড়বে। এতে বোঝা যায়, নিয়মিত জিকিরের বড় মর্যাদা আছে। এই আমল দিনের শুরু ও শেষকে আল্লাহর স্মরণে বাঁধে। মানুষ ব্যস্ততার মধ্যে অনেক কিছু ভুলে যায়, কিন্তু সকাল-সন্ধ্যার নির্দিষ্ট জিকির তাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। তাই এই জিকির নিয়মিত করা সহজ ও সুন্দর আমল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সকাল-সন্ধ্যায় জিকির করা মুমিনের নিয়মিত অভ্যাস হওয়া উচিত।
  • সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী একশবার পড়ার বিশেষ মর্যাদা এসেছে।
  • নিয়মিত আমল কিয়ামতের দিনের জন্য সঞ্চয়।
  • একই বা বেশি আমলকারীও এই মর্যাদায় অংশ পেতে পারে—হাদিসে এ কথা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন