১৬/১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৬৯২ - উমরার ইহরামে জুব্বা ও সুগন্ধি
হাজ্জ ও ‘উমরার ইহরাম অবস্থায় কী ধরনের পোশাক পরিধান করা জায়িয ও কী ধরনের পোশাক নাজায়িয এবং ইহরাম অবস্থায় সুগন্ধির ব্যবহার নিষিদ্ধ
উমরার ইহরামে জুব্বা ও সুগন্ধির চিহ্ন
সহীহ মুসলিম : ২৬৯২
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৬৯২
وَحَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ، عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ حَدَّثَنَا رَبَاحُ بْنُ أَبِي مَعْرُوفٍ، قَالَ سَمِعْتُ عَطَاءً، قَالَ أَخْبَرَنِي صَفْوَانُ بْنُ يَعْلَى، عَنْ أَبِيهِ، - رضى الله عنه - قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فَأَتَاهُ رَجُلٌ عَلَيْهِ جُبَّةٌ بِهَا أَثَرٌ مِنْ خَلُوقٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَحْرَمْتُ بِعُمْرَةٍ فَكَيْفَ أَفْعَلُ فَسَكَتَ عَنْهُ فَلَمْ يَرْجِعْ إِلَيْهِ وَكَانَ عُمَرُ يَسْتُرُهُ إِذَا أُنْزِلَ عَلَيْهِ الْوَحْىُ يُظِلُّهُ فَقُلْتُ لِعُمَرَ - رضى الله عنه - إِنِّي أُحِبُّ إِذَا أُنْزِلَ عَلَيْهِ الْوَحْىُ أَنْ أُدْخِلَ رَأْسِي مَعَهُ فِي الثَّوْبِ . فَلَمَّا أُنْزِلَ عَلَيْهِ خَمَّرَهُ عُمَرُ - رضى الله عنه - بِالثَّوْبِ فَجِئْتُهُ فَأَدْخَلْتُ رَأْسِي مَعَهُ فِي الثَّوْبِ فَنَظَرْتُ إِلَيْهِ فَلَمَّا سُرِّيَ عَنْهُ قَالَ " أَيْنَ السَّائِلُ آنِفًا عَنِ الْعُمْرَةِ " . فَقَامَ إِلَيْهِ الرَّجُلُ فَقَالَ " انْزِعْ عَنْكَ جُبَّتَكَ وَاغْسِلْ أَثَرَ الْخَلُوقِ الَّذِي بِكَ وَافْعَلْ فِي عُمْرَتِكَ مَا كُنْتَ فَاعِلاً فِي حَجِّكَ " .
সাফ্ওয়ান তার পিতা সূত্রে (ইবনু উমাইয়্যাহ্) (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ) -এর সঙ্গে ছিলাম। তাঁর নিকট এক ব্যক্তি জুব্বাহ্ পরিহিত অবস্থায় উপস্থিত হল। তাতে (খালূক্ব জাতীয়) সুগন্ধির চিহ্ন ছিল। সে বলল, হে আল্লাহর রাসূল! আমি ‘উমরার ইহরাম বেঁধেছি, আমাকে কী করতে হবে? তিনি তার কথার কোন উত্তর না দিয়ে নীরব থাকলেন।যখন তাঁর উপর ওহী নাযিল হতে আরম্ভ হল তখন ‘উমর (রাঃ) তাঁকে ছায়া দেয়ার জন্য একখণ্ড কাপড় দিয়ে ঢেকে দিলেন। আমি (ইয়া’লা) ‘উমর (রাঃ)-কে বলেছিলাম, তাঁর উপর যখন ওহী নাযিল হয় তখন আমি তাঁর সঙ্গে কাপড়ের অভ্যন্তরভাগে আমার মাথা ঢুকাতে চাই। যখন ওহী নাযিল হল, ‘উমর (রাঃ) তাঁকে একখণ্ড কাপড় দিয়ে ঢেকে দিলেন। আমি তাঁর নিকট এসে কাপড়ের ভিতরে মাথা ঢুকিয়ে দিলাম এবং তাঁকে দেখলাম।এ অবস্থা দূরীভূত হলে তিনি বললেন, এই মাত্র ‘উমরাহ্ সম্পর্কে প্রশ্নকারী কোথায়? লোকটি তাঁর সামনে দাঁড়াল। তিনি বললেন, তোমার পরিধানের জুব্বাহ্ খুলে ফেল এবং সুগন্ধির চিহ্ন ধুয়ে ফেল। অতঃপর যেভাবে হজ্জ সমাপন কর, ঠিক সেভাবে ‘উমরাহ্ কর।
ই.ফা. ২৬৬৯, ই.সে. ২৬৬৮
সহীহ মুসলিম হাদিস ২৬৯২-এর সারসংক্ষেপ
এই হাদিসে সাহাবীগণ নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে ছিলেন। তখন এক ব্যক্তি জুব্বা পরে এল, যার মধ্যে খালূক জাতীয় সুগন্ধির চিহ্ন ছিল। সে বলল, সে উমরার ইহরাম বেঁধেছে, এখন কী করবে। নবী (صلى الله عليه وسلم) প্রথমে নীরব থাকলেন। পরে ওহী নাযিল হলো। ওহীর অবস্থা শেষ হলে তিনি প্রশ্নকারীকে ডেকে বললেন, জুব্বা খুলে ফেল এবং শরীরে থাকা সুগন্ধির চিহ্ন ধুয়ে ফেল। তারপর বললেন, হজ্জে যেভাবে কর, উমরাতেও সেভাবে কর। এই বর্ণনায় উমরার ইহরাম, সুগন্ধি দূর করা এবং জুব্বা খুলে ফেলার বিধান স্পষ্টভাবে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইহরামে সুগন্ধির চিহ্ন থাকলে তা ধুয়ে ফেলতে বলা হয়েছে।
- জুব্বা খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
- উমরার ইহরামে হজ্জের নিয়মের মতো সতর্কতা দরকার।
- ওহীর নির্দেশের পর নবী (صلى الله عليه وسلم) প্রশ্নের উত্তর দিয়েছেন।
