১৬/২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৬৯৩ - হজ্জ ও উমরার মীকাতের বিধান
হাজ্জের মীক্বাতসমূহের বর্ণনা
হজ্জ ও উমরার মীকাত কোথায়
সহীহ মুসলিম : ২৬৯৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৬৯৩
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَخَلَفُ بْنُ هِشَامٍ، وَأَبُو الرَّبِيعِ، وَقُتَيْبَةُ، جَمِيعًا عَنْ حَمَّادٍ، - قَالَ يَحْيَى أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، - عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، - رضى الله عنهما - قَالَ وَقَّتَ رَسُولُ اللَّهِ ﷺ لأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ وَلأَهْلِ الشَّامِ الْجُحْفَةَ وَلأَهْلِ نَجْدٍ قَرْنَ الْمَنَازِلِ وَلأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ. قَالَ " فَهُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ أَهْلِهِنَّ مِمَّنْ أَرَادَ الْحَجَّ وَالْعُمْرَةَ فَمَنْ كَانَ دُونَهُنَّ فَمِنْ أَهْلِهِ وَكَذَا فَكَذَلِكَ حَتَّى أَهْلُ مَكَّةَ يُهِلُّونَ مِنْهَا " .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মাদীনাবাসীদের জন্য যুল হুলায়ফাহ্, সিরিয়ার অধিবাসীদের জন্য আল জুহফাহ্, নাজদবাসীদের জন্য ক্বারনুল মানাযিল, ইয়ামানবাসীদের জন্য ইয়ালামলামকে মীক্বাত হিসেবে নির্ধারণ করেছেন। তিনি আরো বলেন, এগুলো ঐসব এলাকার লোকদের মীক্বাত এবং এর বাইরের যে সব লোক হজ্জ ও ‘উমরার উদ্দেশে ঐসব এলাকা হয়ে আসবে, তাদের মীক্বাত। আর যেসব লোক উল্লিখিত মীক্বাতসমূহের অভ্যন্তরে বসবাস করে, তারা স্বস্থান থেকে ইহরাম বাঁধবে, এভাবে যারা আরো ভিতরে, তারা সে স্থান হতে। এমনকি মাক্কাবাসীগণ মাক্কাহ্ থেকে তালবিয়াহ্ পাঠ করবে।
ই.ফা. ২৬৭০, ই.সে. ২৬৬৯
সহীহ মুসলিম হাদিস ২৬৯৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে হজ্জ ও উমরার মীকাত নির্ধারণের বিষয়টি এসেছে। রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মাদীনাবাসীদের জন্য যুল হুলাইফা, সিরিয়ার অধিবাসীদের জন্য আল-জুহফা, নাজদবাসীদের জন্য কারনুল মানাজিল এবং ইয়ামানবাসীদের জন্য ইয়ালামলামকে মীকাত করেছেন। তিনি আরও বলেছেন, এসব স্থান শুধু ওই এলাকার মানুষের জন্য নয়; বাইরের যে কেউ হজ্জ বা উমরার উদ্দেশ্যে এ পথে আসবে, তারও মীকাত এগুলো। আর যারা মীকাতের ভেতরে থাকে, তারা নিজের জায়গা থেকেই ইহরাম বাঁধবে। এমনকি মক্কাবাসীরা মক্কা থেকেই তালবিয়া পাঠ করবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হজ্জ ও উমরার জন্য নির্দিষ্ট মীকাত আছে।
- যে পথ দিয়ে আসা হয়, সেই পথের মীকাত মানতে হয়।
- মীকাতের ভেতরের মানুষ নিজের স্থান থেকে ইহরাম বাঁধবে।
- মক্কাবাসীদের ইহরামের স্থান মক্কা থেকেই।
