২৬/১০. অধ্যায়ঃ
হজ্জে যে সকল কাজ করতে হয় উমরাতেও তাই করবে।
সহিহ বুখারী : ১৭৮৯
সহিহ বুখারীহাদিস নম্বর ১৭৮৯
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا عَطَاءٌ، قَالَ حَدَّثَنِي صَفْوَانُ بْنُ يَعْلَى بْنِ أُمَيَّةَ يَعْنِي، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ بِالْجِعْرَانَةِ وَعَلَيْهِ جُبَّةٌ وَعَلَيْهِ أَثَرُ الْخَلُوقِ أَوْ قَالَ صُفْرَةٍ فَقَالَ كَيْفَ تَأْمُرُنِي أَنْ أَصْنَعَ فِي عُمْرَتِي فَأَنْزَلَ اللَّهُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، فَسُتِرَ بِثَوْبٍ وَوَدِدْتُ أَنِّي قَدْ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَقَدْ أُنْزِلَ عَلَيْهِ الْوَحْىُ. فَقَالَ عُمَرُ تَعَالَ أَيَسُرُّكَ أَنْ تَنْظُرَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَدْ أَنْزَلَ اللَّهُ الْوَحْىَ قُلْتُ نَعَمْ. فَرَفَعَ طَرَفَ الثَّوْبِ، فَنَظَرْتُ إِلَيْهِ لَهُ غَطِيطٌ وَأَحْسِبُهُ قَالَ كَغَطِيطِ الْبَكْرِ. فَلَمَّا سُرِّيَ عَنْهُ قَالَ " أَيْنَ السَّائِلُ عَنِ الْعُمْرَةِ اخْلَعْ عَنْكَ الْجُبَّةَ وَاغْسِلْ أَثَرَ الْخَلُوقِ عَنْكَ، وَأَنْقِ الصُّفْرَةَ، وَاصْنَعْ فِي عُمْرَتِكَ كَمَا تَصْنَعُ فِي حَجِّكِ ".
ই‘য়ালা ইব্নু উমায়্যা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ (ﷺ) জি‘ইরানাতে ছিলেন। এ সময় জুব্বা পরিহিত এক ব্যক্তি আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকট এসে বললেন, আপনি উমরাতে আমাকে কী কাজ করার নির্দেশ দেন? লোকটির জুব্বাতে খালূক বা হলুদ রঙের দাগ ছিল। এ সময় আল্লাহ তা'আলা নবী (ﷺ)-এর উপর ওহী নাজিল করলেন। নবী (ﷺ)-কে কাপড় দিয়ে আচ্ছাদিত করে দেয়া হল।বর্ণনাকারী বলেন, আমি উমর (রাঃ)-কে বললাম, আল্লাহ তাঁর নবীর প্রতি ওহী নাজিল করছেন, এমতাবস্থায় আমি নবী (ﷺ)-কে দেখতে চাই। উমর (রাঃ) বললেন, এসো, আল্লাহ নবী (ﷺ)-এর প্রতি ওহী নাজিল করছেন, এমতাবস্থায় তুমি কি তাঁকে দেখতে আগ্রহী? আমি বললাম, হ্যাঁ। অতঃপর উমর (রাঃ) কাপড়ের একটা কোণ উঁচু করে ধরলেন। আমি তাঁর দিকে নজর করলাম। নবী (ﷺ) আওয়াজ করছেন। বর্ণনাকারী বলেন, আমার মনে হয়, তিনি বলেছিলেন, উটের আওয়াজের মত আওয়াজ।এ অবস্থা নবী (ﷺ) হতে দূরীভূত হলে তিনি বললেন: উমরা সম্পর্কে প্রশ্নকারী কোথায়? তিনি বললেন: তুমি তোমার হতে জুব্বাটি খুলে ফেল, খালূকের চিহ্ন ধুয়ে ফেল এবং হলুদ রঙ পরিষ্কার করে নাও। আর তোমার হজে যা করেছ উমরাতে তুমি তাই করবে।
