১০/১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩১৬-[২২] - আঙুলে তাসবীহ গোনার শিক্ষা

তাসবিহ (সুবহানাল্লাহ), তাহমিদ (আলহামদুলিল্লাহ), তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ) ও তাকবির (আল্লাহু আকবার)- বলার সওয়াব - দ্বিতীয় অনুচ্ছেদ

আঙুলে তাসবীহ গোনা ও গাফিল না হওয়ার শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৩১৬-[২২]

وَعَنْ يُسَيْرَةَ رَضِيَ اللّٰهُ عَنْهَا وَكَانَتْ مِنَ الْمُهَاجِرَاتِ قَالَتْ: قَالَ لَنَا رَسُوْلُ اللّٰهِ ﷺ: «عَلَيْكُنَّ بِالتَّسْبِيحِ وَالتَّهْلِيلِ وَالتَّقْدِيسِ وَاعْقِدَنَّ بِالْأَنَامِلِ فَإِنَّهُنَّ مَسْؤُوْلَاتٌ مُسْتَنْطَقَاتٌ وَلَا تَغْفُلْنَ فَتَنْسَيْنَ الرَّحْمَةَ». رَوَاهُ التِّرْمِذِىُّ وَأَبُو دَاوُدَ

ইউসায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি মুহাজির রমণীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে বললেন, তোমরা তাসবীহ (সুবহা-নাল্ল-হ), তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ), তাকদীস (সুবহা-নাল মালিকিল কুদ্দূস) নিজের আঙ্গুলে গুণে গুণে পড়বে। কারণ আঙ্গুলকে কথা বলার শক্তি দিয়ে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে এবং আল্লাহর জিকির করা হতে গাফিল হয়ো না, যাতে তোমরা আল্লাহর রহমতকে ভুলে না যাও। (তিরমিযী ও আবূ দাঊদ)[১]

[১] হাসান : তিরমিযী ৩৫৮৩, ইবনু আবী শায়বাহ্ ৭৬৫৬, মু‘জামুল কাবীর ১৮০, মুসতাদারাক লিল হাকিম ২০০৭, ইবনু হিব্বান ৮৪২, আবূ দাঊদ ১৩৪৫, সহীহ আল জামি‘ ৪০৮৭।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩১৬-[২২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির নারীদের তাসবীহ, তাহলীল ও তাকদীস করতে বলেন এবং আঙুলে গুণে পড়ার নির্দেশ দেন। কারণ আঙুলকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে এবং কথা বলার শক্তি দেওয়া হবে। এই কথাটি বান্দাকে মনে করায় যে শরীরের অঙ্গও আমলের সাক্ষী হতে পারে। হাদিসে আরও বলা হয়েছে, আল্লাহর জিকির থেকে গাফিল হয়ো না, যাতে তোমরা আল্লাহর রহমতকে ভুলে না যাও। তাই ‘আঙুলে জিকির’ শুধু গণনার পদ্ধতি নয়; এটি সচেতনতা, দায়িত্ব এবং আল্লাহর রহমত স্মরণে রাখার শিক্ষা। জিকিরকে জীবনের নিয়মিত অংশ বানাতে এই হাদিস খুব সহজ পথ দেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তাসবীহ ও তাহলীল আঙুলে গোনা নবীজির শেখানো পদ্ধতির অংশ।
  • কিয়ামতে অঙ্গ-প্রত্যঙ্গ আমলের সাক্ষ্য দিতে পারে।
  • জিকির থেকে গাফিল হলে আল্লাহর রহমত ভুলে যাওয়ার ভয় আছে।
  • নিয়মিত জিকির মানুষকে আল্লাহর স্মরণে রাখে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন