১০/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩১৭-[২৩] - আল্লাহ তা'আলার নামসমূহ
তাসবিহ (সুবহানাল্লাহ), তাহমিদ (আলহামদুলিল্লাহ), তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ) ও তাকবির (আল্লাহু আকবার)- বলার সওয়াব - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২৩১৭-[২৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৩১৭-[২৩]
عَنْ سَعْدِ بْنِ أَبِىْ وَقَّاصٍ قَالَ: جَاءَ أَعْرَابِىٌّ إِلٰى رَسُولِ اللّٰهِ ﷺ فَقَالَ: عَلِّمْنِىْ كَلَامًا أَقُولُه قَالَ: «قُلْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَه لَا شَرِيكَ لَهُ اللّٰهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلّٰهِ كَثِيرًا وَسُبْحَانَ اللّٰهِ رَبِّ الْعَالَمِينَ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ الْعَزِيزِ الْحَكِيمِ». فَقَالَ فَهَؤُلَاءِ لِرَبِّىْ فَمَا لِىْ؟ فَقَالَ: «قُلِ اللّٰهُمَّ اغْفِرْ لِىْ وَارْحَمْنِىْ وَاهْدِنِىْ وَارْزُقْنِىْ وَعَافِنِىْ». شَكَّ الرَّاوِىْ فِىْ «عَافِنِىْ». رَوَاهُ مُسْلِمٌ
সা’দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন এক বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল! আমাকে এমন কিছু দোয়া-কালাম শিখিয়ে দিন যা আমি পড়তে পারি। তিনি (ﷺ) বললেন, তুমি পড়বে ‘লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহদাহূ লা- শরিকা লাহূ, আল্ল-হু আকবার কাবীরা- ওয়াল হামদুলিল্লা-হি কাসীরা-, ওয়া সুবহা-নাল্ল-হি রব্বিল ‘আ-লামীন, লা- হাওলা ওয়ালা- ক্যুওয়াতা ইল্লা- বিল্লা-হিল ‘আযীযিল হাকীম’ (অর্থাৎ- আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোন মাবুদ নেই, তিনি একক, তাঁর কোন শরিক নেই, আল্লাহ অনেক বড়, আল্লাহর জন্য অনেক প্রশংসা, আমি পবিত্রতা ঘোষণা করি সে আল্লাহর যিনি সৃষ্টিজগতের প্রতিপালক, কারো কোন উপায় বা শক্তি নেই আল্লাহ ছাড়া, যিনি প্রতাপান্বিত ও প্রজ্ঞাবান)।(রাসূলুল্লাহ (ﷺ)-এর শেখানো দোয়া শুনে) সে বেদুঈন বলল, হে আল্লাহর রাসূল! এটা তো আমার রবের জন্য (তাঁর প্রশংসা), আমার জন্য কী? তখন তিনি (ﷺ) বললেন, তুমি পড়বে ‘‘আল্ল-হুম্মাগফিরলী, ওয়ার হামনী, ওয়াহদিনী, ওয়ারযুকনী, ওয়া ‘আ-ফিনী’’ (অর্থাৎ- হে আল্লাহ! তুমি আমাকে মাফ কর, দয়া কর, হিদায়াত দান কর, আমাকে রিযক দাও ও আমাকে সুখে-শান্তিতে রাখ)। শেষ শব্দ عَافِنِىْ (‘আ-ফিনী) [অর্থাৎ- আমাকে সুখে-শান্তিতে রাখ] সম্বন্ধে বর্ণনাকারী সন্দেহ রয়েছে যে, এ শব্দটি রাসূলের কথার মধ্যে আছে কিনা? (মুসলিম)[১]
[১] সহীহ : মুসলিম ২৬৯৬, আদ্ দা‘ওয়াতুল কাবীর ২৩৯, ইবনু হিব্বান ৯৪৬, সহীহ আত্ তারগীব ১৫৬২।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
