১০/১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩২১-[২৭] - লা হাওলা পড়ার ফজিলত

তাসবিহ (সুবহানাল্লাহ), তাহমিদ (আলহামদুলিল্লাহ), তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ) ও তাকবির (আল্লাহু আকবার)- বলার সওয়াব - তৃতীয় অনুচ্ছেদ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৩২১-[২৭]

وَعَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «أَلَا أَدُلُّكَ عَلٰى كَلِمَةٍ مِنْ تَحْتِ الْعَرْشِ مِنْ كَنْزِ الْجَنَّةِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ يَقُولُ اللّٰهُ تَعَالٰى: أَسلَمَ عَبْدِىْ وَاسْتَسْلَمَ». رَوَاهُمَا الْبَيْهَقِىُّ فِى الدَّعْوَاتِ الْكَبِيْرِ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

একবার রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ আমি কী তোমাকে আরশের নিচের ও জান্নাতের ভাণ্ডারসমূহের একটি কালিমা বলে দেবো না? (সেটি হলো) ‘‘লা- হাওলা ওয়ালা- ক্যুওয়াতা ইল্লা- বিল্লা-হ’’। (যখন এ কালিমাটি কেউ পড়ে) আল্লাহ তা‘আলা বলেন, আমার বান্দা সর্বাত্মকভাবে আমার কাছে আত্মসমর্পণ করল। (উক্ত হাদীস দুইটি বায়হাক্বী দা‘ওয়াতুল কাবীর-এ বর্ণনা করেছেন)।[১]

[১] য‘ঈফ : আদ্ দা‘ওয়াতুল কাবীর ১৫৫, বায়হাক্বী : শু‘আবূল ঈমান ১৯০, য‘ঈফ আত্ তারগীব ৯৫৪।

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩২১-[২৭]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ কালিমার কথা বলেছেন। সেটি হলো ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’। হাদিসের ভাষায় এটি ‘আরশের নীচের’ এবং ‘জান্নাতের ভাণ্ডারসমূহের’ একটি কালিমা। এর মূল শিক্ষা হলো বান্দা নিজের শক্তি, সামর্থ্য ও ভরসাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়। যখন কেউ এই যিকির পড়ে, তখন আল্লাহ তা‘আলা বলেন, আমার বান্দা সর্বভাবে আমার কাছে আত্মসমর্পণ করল। তাই এই কালিমা শুধু মুখের কথা নয়; এটি অন্তরের ভরসা, দুর্বলতার স্বীকারোক্তি এবং আল্লাহর সাহায্যের দরজায় দাঁড়ানোর একটি সুন্দর প্রকাশ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ আল্লাহর ওপর ভরসা শেখায়।
  • বান্দার শক্তি ও সামর্থ্য আল্লাহর দান—এ কথা মনে রাখা উচিত।
  • এই যিকির আত্মসমর্পণ ও বিনয়ের কথা মনে করিয়ে দেয়।
  • কঠিন সময়েও আল্লাহর সাহায্য চাওয়ার ভাষা হলো এই কালিমা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন