১০/৩. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৬৬-[২] - কিয়ামতের দিনের রহমত

আল্লাহ তা‘আলার রহমতের ব্যাপকতা - প্রথম অনুচ্ছেদ

অত্র অধ্যায়ের অধিকাংশ হাদীস অবাধ্যতা থেকে তওবা্ করা, আশা করার পরিণাম এবং ক্ষমা থেকে নিরাশ না হওয়ার ব্যাপারে উৎসাহ প্রদানকারী দয়াময় আল্লাহর রহমতে সম্পর্কে। এটি কারীর উক্তি। ‘উবায়দুল্লাহ মুবারকপূরী বলেন, কতিপয় কপিতে (আল্লাহর রহমতের প্রশস্ততা সম্পর্কে অধ্যায়) এভাবে এসেছে এবং তাতে উল্লেখিত হাদীসের সাথে এর সামঞ্জস্যতা অস্পষ্ট নয়।

কিয়ামতের দিন আল্লাহর রহমত পূর্ণ হবে

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৩৬৬-[২]

وَفِىْ رِوَايَةٍ لِمُسْلِمٍ عَنْ سَلْمَانَ نَحْوُه وَفِى اٰخِرِه قَالَ: «فَإِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ أَكْمَلَهَا بِهٰذِهِ الرَّحْمَةِ

য় সালমান ফারসী (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি (ﷺ) বলেছেনঃ কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঐ সকল রহমত দিয়ে তাকে পূর্ণতা দান করবেন।[১]

[১] সহীহ : মুসলিম ২৭৫৩, ইবনু হিব্বান ৬১৪৬, সহীহাহ্ ১৬৩৪, সহীহ আল জামি‘ ১৭৬৭।

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৬৬-[২]-এর সারসংক্ষেপ

এই বর্ণনাটি আগের রহমতের হাদিসের অর্থকে আরও পরিষ্কার করে। এতে বলা হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ ঐ সকল রহমত দিয়ে তাকে পূর্ণতা দান করবেন। অর্থাৎ দুনিয়ায় যে একটি রহমতের প্রভাব আমরা দেখি—মানুষের দয়া, প্রাণীর সন্তান ভালোবাসা, পরস্পরের মমতা—তার বাইরে আরও রহমত আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। কিয়ামতের দিন সেই রহমত বান্দাদের জন্য প্রকাশ পাবে। এই হাদিস আল্লাহর রহমতের আশা শেখায়, তবে হিসাব ও কিয়ামতের বাস্তবতাও ভুলিয়ে দেয় না। বান্দার উচিত আল্লাহর দয়া কামনা করা, তাঁর কাছে ফিরে আসা এবং নিজের আমলকে ঠিক রাখার চেষ্টা করা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কিয়ামতের দিন আল্লাহর রহমতের বিশেষ প্রকাশ ঘটবে।
  • দুনিয়ার মমতা আল্লাহর রহমতের সামান্য নিদর্শন।
  • বান্দার উচিত রহমতের আশা নিয়ে আল্লাহর দিকে ফিরে আসা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন