১০/৩. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার রহমতের ব্যাপকতা - প্রথম অনুচ্ছেদ
অত্র অধ্যায়ের অধিকাংশ হাদীস অবাধ্যতা থেকে তওবা্ করা, আশা করার পরিণাম এবং ক্ষমা থেকে নিরাশ না হওয়ার ব্যাপারে উৎসাহ প্রদানকারী দয়াময় আল্লাহর রহমতে সম্পর্কে। এটি কারীর উক্তি। ’উবায়দুল্লাহ মুবারকপূরী বলেন, কতিপয় কপিতে (আল্লাহর রহমতের প্রশস্ততা সম্পর্কে অধ্যায়) এভাবে এসেছে এবং তাতে উল্লেখিত হাদীসের সাথে এর সামঞ্জস্যতা অস্পষ্ট নয়।
মিশকাতুল মাসাবিহ : ২৩৬৮-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৩৬৮-[৪]
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: الْجَنَّةُ أَقْرَبُ إِلٰى أَحَدِكُمْ مِنْ شِرَاكِ نَعْلِه وَالنَّارُ مِثْلُ ذٰلِكَ. رَوَاهُ البُخَارِىُّ
আবদুল্লাহ ইবনু মাস্‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জান্নাত তোমাদের কারো জন্য জুতার ফিতা হতেও বেশি কাছে, আর জাহান্নামও ঠিক অনুরূপ। (বুখারী)[১]
[১] সহীহ : বুখারী ৬৪৮৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৫০৪, শু‘আবূল ঈমান ৯৭৬২, ইবনু হিব্বান ৬৬১, সহীহাহ্ ৩৬২৪, সহীহ আত্ তারগীব ৩৩৪৯, সহীহ আল জামি‘ ৩১১৫।
