২/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৭-[৪০] - ইলম (বিদ্যা)

ইলম (বিদ্যা) - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৩৭-[৪০]

وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّه قَالَ سَمِعَ النَّبِيُّ ﷺ قَوْمًا يَتَدَارَءُونَ فِيْ الْقُرْاۤن فَقَالَ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِهذَا ضَرَبُوا كِتَابَ اللهِ بَعْضَه بِبَعْضٍ وَإِنَّمَا نَزَلَ كِتَابُ اللهِ يُصَدِّقُ بَعْضُه بَعْضًا فَلَا تُكَذِّبُوا بَعْضَه بِبَعْضٍ فَمَا عَلِمْتُمْ مِنْهُ فَقُولُوا وَمَا جَهِلْتُمْ فَكِلُوهُ إِلى عَالِمِه. رَوَاهُ أَحْمَدُ وابن مَاجَةَ

আমর ইবনু শু‘আয়ব (রহঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) একটি দল সম্পর্কে শুনলেন, তারা পরস্পর কোরআন নিয়ে বিতর্কে লিপ্ত হয়েছে, ঝগড়া করেছে। তখন তিনি বললেন, নিশ্চয়ই তোমাদের পূর্বেকার লোকেরা এ কারণেই ধ্বংস হয়ে গেছে। তারা আল্লাহর কিতাবের এক অংশকে অন্য অংশের দ্বারা বাতিল করার চেষ্টা করছিল। অথচ আল্লাহর কিতাব অবতীর্ণ হয়েছে তার এক অংশ অপর অংশের পরিপূরক হিসেবে ও সত্যতা প্রমাণ করার জন্য। তাই তোমরা এর এক অংশকে অপর অংশের দ্বারা মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করো না, বরং তোমরা তার যতটুকু জান শুধু তা-ই বল, আর যা তোমরা জান না তা কোরআনের আলেমের নিকট সোপর্দ কর। [১]

[১] হাসান : আহমাদ ২৭০২, ইবনু মাজাহ্ ৮৫। হাদীসের শব্দ আহমাদ-এর। তবে এর অপর এক বর্ণনায় আছে তারা যে বিষয়ে ঝগড়া করছিল তা ছিল তাক্বদীর সম্পর্কীয়।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন