২/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৮-[৪১] - ইলম (বিদ্যা)
ইলম (বিদ্যা) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২৩৮-[৪১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৩৮-[৪১]
وَعَنِ ابْنِ مَسْعُوْدٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ أُنْزِلَ الْقُرْاۤنُ عَلى سَبْعَةِ أَحْرُفٍ لِكُلِّ اۤيَةٍ مِّنْهَا ظَهْرٌ وَّبَطَنٌ وَّلِكُلِّ حَدٍّ مُّطَّلَعٌ. رَوَاهُ فِىْ شَرحُ السُّنَّةِ
ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোরআন মাজীদ সাত হরফের সাথে অবতীর্ণ হয়েছে। এর মধ্যে প্রত্যেক আয়াতের প্রকাশ্য ও অপ্রকাশ্য দিক রয়েছে। প্রত্যেকটি দিকের একটি ‘হাদ্’ (সীমা) রয়েছে। আর প্রত্যেকটি সীমার একটি অবগতির স্থান রয়েছে। [১]
[১] য‘ঈফ : আবূ ই‘য়ালা ৫১৪৯, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ২৯৮৯। কারণ এর সানাদে ইব্রাহীম বিন মুসলিম নামে দুর্বল রাবী রয়েছে। আর আলবানী (রহঃ) তাঁর ‘‘সিলসিলাতুয্ য‘ঈফাহ্’’ হাদীসটিকে তার শেষের অংশ ছাড়া দুর্বল বলেছেন। হাদিসের প্রথম অংশ সহীহ যা বুখারী ও মুসলিমে উল্লেখ আছে। কিন্তু উপরোক্ত সানাদটি দুর্বল।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
