২/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৯-[৪২] - ইলম (বিদ্যা)
ইলম (বিদ্যা) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২৩৯-[৪২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৩৯-[৪২]
وَعَبْدِ اللهِ بْنِ عَمْرٍِو قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ الْعِلْمُ ثَلَاثَةٌ اۤيَةٌ مُحْكَمَةٌ أَوْ سُنَّةٌ قَائِمَةٌ أَوْ فَرِيضَةٌ عَادِلَةٌ وَمَا سِوى ذلِكَ فَهُوَ فَضْلٌ. رَوَاهُ أَبُوْ دَاؤُدَ وابْن مَاجَةَ
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ইলম বা জ্ঞান তিন প্রকার-(১) আয়াতে মুহকামাতের জ্ঞান,(২) সুন্নাতে ক্বায়িমার জ্ঞান এবং(৩) ফারীযায়ে আদিলার জ্ঞান। এর বাইরে যা আছে তা অতিরিক্ত। [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ২৮৮৫, ইবনু মাজাহ্ ৫৪, য‘ঈফুল জামি‘ ৩৮৭১। এ হাদীসের সানাদে দু’জন রাবী ‘আবদুর রহমান বিন যিয়াদ বিন না‘ঈম, ‘আবদুর রহমান রাফি‘ য‘ঈফ। বিধায় ইমাম যাহাবী তার ‘তালখীস’ নামক গ্রন্থের ৩/৩২২ পৃষ্ঠায় হাদীসটিকে য‘ঈফ বলেছেন।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
