১০/৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৯৬-[১৬] - মাগরিব ও ফজরের পর জাহান্নাম থেকে আশ্রয়
সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে - দ্বিতীয় অনুচ্ছেদ
আল্লাহুম্মা আজিরনী মিনান্নার: মাগরিব ও ফজরের পর দোয়া
মিশকাতুল মাসাবীহ : ২৩৯৬-[১৬]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৩৯৬-[১৬]
وَعَنِ الْحَارِثِ بْنِ مُسْلِمٍ التَّمِيمِىِّ عَنْ أَبِيهِ عَنْ رَسُولِ اللّٰهِ ﷺ أَنَّه أَسَرَّ إِلَيْهِ فَقَالَ: «إِذَا انْصَرَفْتَ مِنْ صَلَاةِ الْمَغْرِبِ فَقُلْ قَبْلَ أَنْ تُكَلِّمَ أَحَدًا اَللّٰهُمَّ أَجِرْنِىْ مِنَ النَّارِ سَبْعَ مَرَّاتٍ فَإِنَّكَ إِذَا قُلْتَ ذٰلِكَ ثُمَّ مِتَّ فِىْ لَيْلَتِكَ كُتِبَ لَكَ جَوَازٌ مِنْهَا». رَوَاهُ أَبُو دَاوُدَ
হারিস ইবনু মুসলিম আত্ তামীমী (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁর পিতা হতে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। একদিন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মৃদুস্বরে বললেন, তুমি মাগরিবের সালাত আদায় শেষে কারো সাথে কথা বলার আগে সাতবার পড়বে, ‘‘আল্ল-হুম্মা আজিরনী মিনান্না-র’’ (অর্থাৎ- হে আল্লাহ! তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো)। তুমি এ দোয়া পড়ার পর ঐ রাতে মারা গেলে, তোমার জন্য জাহান্নাম হতে ছাড়পত্র লেখা হবে। একইভাবে তুমি ফজরের সালাত আদায়ের পর এ দোয়া পড়বে, তারপর তুমি ঐ দিন মারা গেলে, তোমাকে জাহান্নাম হতে ছাড়পত্র লেখা হবে। (আবূ দাঊদ)[১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৫০৭৯, আদ্ দা‘ওয়াতুল কাবীর ১২৪, য‘ঈফাহ্ ১৬২৪। কারণ এর সানাদে আল হারিস ইবনু মুসলিম একজন মাজহূল রাবী।
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৯৬-[১৬]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদুস্বরে একটি দোয়া শিখিয়েছেন। মাগরিবের সালাত শেষে কারো সঙ্গে কথা বলার আগে সাতবার বলতে বলা হয়েছে, হে আল্লাহ! তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। বর্ণনায় এসেছে, যদি কেউ এ দোয়া বলার পর ঐ রাতে মারা যায়, তার জন্য জাহান্নাম থেকে ছাড়পত্র লেখা হবে। একইভাবে ফজরের সালাতের পর এ দোয়া পড়লে এবং সে ঐ দিন মারা গেলে তার জন্যও জাহান্নাম থেকে ছাড়পত্র লেখার কথা এসেছে। এই হাদিসে সালাতের পর দোয়া, জাহান্নাম থেকে আশ্রয় এবং দিনের শুরু-শেষে আখিরাতের চিন্তা একসঙ্গে শেখানো হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মাগরিবের পর কথা বলার আগে সাতবার জাহান্নাম থেকে আশ্রয় চাইতে বলা হয়েছে।
- ফজরের পরও একই দোয়া পড়ার শিক্ষা এসেছে।
- দোয়াটি মানুষকে আখিরাতের শাস্তির কথা মনে করায়।
- সালাতের পরের সময়কে দোয়ার জন্য কাজে লাগানো উচিত।
