১০/৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৯৫-[১৫] - লা ইলাহা ইল্লাল্লাহর সকাল-সন্ধ্যার আমল
সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে - দ্বিতীয় অনুচ্ছেদ
লা ইলাহা ইল্লাল্লাহ: সকাল-সন্ধ্যার তাওহীদ যিকির
মিশকাতুল মাসাবীহ : ২৩৯৫-[১৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৩৯৫-[১৫]
وَعَنْ أَبِىْ عَيَّاشٍ أَنَّ رَسُوْلَ اللّٰهِ ﷺ قَالَ: «مَنْ قَالَ إِذَا أَصْبَحَ: لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَه لَا شَرِيكَ لَه لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيرٌ كَانَ لَه عَدْلُ رَقَبَةٍ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ وَكُتِبَ لَه عَشْرُ حَسَنَاتٍ وَحَطَّ عَنْهُ عَشْرَ سَيِّئَاتٍ وَرُفِعَ عَشْرُ دَرَجَاتٍ وَكَانَ فِىْ حِرْزٍ مِنَ الشَّيْطَانِ حَتّٰى يُمْسِىَ وَإِنْ قَالَهَا إِذَا أَمْسٰى كَانَ له مِثْلُ ذٰلِك حَتّٰى يُصْبِحَ». [قَالَ حَمَّاد بن سَلَمَة]: فَرَأَى رَجُلٌ رَسُوْلَ اللّٰهِ ﷺ فِيمَا يَرَى النَّائِمُ فَقَالَ: يَا رَسُوْلَ اللّٰهِ إِنَّ أَبَا عَيَّاشٍ يُحَدِّثُ عَنْكَ بِكَذَا وَكَذَا. قَالَ: «صَدَقَ أَبُو عَيَّاشٍ». رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
আবূ ‘আইয়্যাশ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ভোরে (ঘুম থেকে) উঠে বলবে, ‘‘লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহদাহূ লা- শারীকা লাহূ লাহুল মুলকু, ওয়ালাহুল হাম্দু ওয়াহুওয়া ‘আলা- কুল্লি শাইয়িন কদীর’’ (অর্থাৎ- আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে আর কোন মা‘বূদ নেই। তিনি একক, তাঁর কোন শারীক নেই। সাম্রাজ্য তাঁরই, প্রশংসাও তাঁর এবং তিনি সকল জিনিসের উপর সবচেয়ে শক্তিশালী।)।তার জন্য এ দোয়া ইসমা‘ঈল বংশীয় একটি চাকর মুক্ত করার সমতুল্য হবে এবং তার জন্য দশটি সাওয়াব লিখা হবে ও তার দশটি গুনাহ ক্ষমা করে দেয়া হবে, আর তার দশটি মর্যাদা বাড়িয়ে দেয়া হবে এবং (সন্ধ্যা না হওয়া পর্যন্ত) সে শয়তান হতে হিফাযাতে থাকবে। আর যদি সে ব্যক্তি এ দোয়া সন্ধ্যায় পড়ে তাহলে আবার সকালে (ঘুম হতে) ওঠার পূর্ব পর্যন্ত অনুরূপ সাওয়াব ও মর্যাদা পেতে থাকবে।বর্ণনাকারী বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে স্বপ্নে দেখল এবং বলল, হে আল্লাহর রাসূল! আবূ ‘আইয়্যাশ আপনার নাম করে এসব কথা বলে। উত্তরে তিনি (ﷺ) বলেন, আবূ ‘আইয়্যাশ সত্য কথা বলছে।(আবূ দাঊদ, ইবনু মাজাহ)[১]
[১] সহীহ : আবূ দাঊদ ৫০৭৭, ইবনু মাজাহ ৩৮৬৭, আহমাদ ১৬৫৮৩, ইবনু আবী শায়বাহ্ ২৯২৯০, সহীহ আত্ তারগীব ৬৫৬, সহীহ আল জামি‘ ৬৪১৮।
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৯৫-[১৫]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সকাল-সন্ধ্যার যিকিরের ফজিলত বলেছেন। যিকিরটি হলো—আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মা‘বূদ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁর এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। বর্ণনায় এসেছে, সকালে এটি বললে ইসমাঈল আলাইহিস সালামের বংশের একটি দাস মুক্ত করার সমতুল্য সাওয়াব, দশটি নেকি, দশটি গুনাহ মোচন, দশটি মর্যাদা বৃদ্ধি এবং সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে হিফাযাতের কথা বলা হয়েছে। সন্ধ্যায় বললেও সকাল পর্যন্ত অনুরূপ ফজিলত বর্ণিত হয়েছে। এই তাওহীদ যিকির আল্লাহর একত্ব ও ক্ষমতা স্মরণ করায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তাওহীদের যিকির সকাল-সন্ধ্যায় পড়ার শিক্ষা এসেছে।
- আল্লাহর রাজত্ব, প্রশংসা ও ক্ষমতা দোয়ায় একসঙ্গে স্মরণ করা হয়েছে।
- এই যিকিরের সঙ্গে নেকি, গুনাহ মোচন, মর্যাদা বৃদ্ধি ও হিফাযাতের ফজিলত বর্ণিত হয়েছে।
- শয়তান থেকে হিফাযাতের জন্য আল্লাহর স্মরণ বড় উপায়।
