১০/৪. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৯১-[১১] - ক্ষতি থেকে হিফাযাতের দোয়া

সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে - দ্বিতীয় অনুচ্ছেদ

বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু: সকাল-সন্ধ্যার হিফাযাতের দোয়া

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৩৯১-[১১]

وَعَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ قَالَ: سَمِعْتُ أَبِىْ يَقُولَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «مَا مِنْ عَبْدٍ يَقُولُ فِىْ صَبَاحِ كُلِّ يَوْمٍ وَمَسَاءِ كُلِّ لَيْلَةٍ بِسْمِ اللّٰهِ الَّذِىْ لَا يَضُرُّ مَعَ اِسْمِه شَىْءٌ فِى الْأَرْضِ وَلَا فِى السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلَاثَ مَرَّاتٍ فَيَضُرَّه شَىْءٌ». فَكَانَ أَبَانُ قَدْ أَصَابَه طَرَفُ فَالَجٍ فَجَعَلَ الرَّجُلَ يَنْظُرُ إِلَيْهِ فَقَالَ لَه أَبَانُ: مَا تَنْظُرُ إِلَىَّ؟ أَمَا إِنَّ الْحَدِيثَ كَمَا حَدَّثْتُكَ وَلَكِنِّىْ لَمْ أَقُلْهُ يَوْمَئِذٍ لِيُمْضِىَ اللّٰهُ عَلَىَّ قَدَرَه. رَوَاهُ التِّرْمِذِىُّ وَابْنُ مَاجَهْ وَأَبُو دَاوُدَ وَفِىْ رِوَايَتِه: «لَمْ تُصِبْهُ فُجَاءَةُ بَلَاءٍ حَتّٰى يُصْبِحَ وَمَنْ قَالَهَا حِينَ يُصْبِحُ لَمْ تُصِبْهُ فُجَاءَةُ بَلَاءٍ حَتّٰى يُمسِىَ

উসমান (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আমার পিতাকে এ কথা বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে বান্দা প্রত্যেক সকাল-সন্ধ্যায় তিনবার করে পড়বে, ‘‘বিসমিল্লা-হিল্লাযী লা- ইয়াযুররু মা‘আইস্‌মিহী শায়উন ফিল আরযি ওয়ালা- ফিস্‌সামা-য়ি, ওয়া হুওয়াস্ সামী‘উল ‘আলিম’’ (অর্থাৎ- আল্লাহর নামে শুরু করছি, যে নামের সাথে আসমান ও জমিনে কোন কিছুই কোন ক্ষতি করতে পারে না। তিনি সব শুনেন ও জানেন)- কোন কিছু তাকে ক্ষতি করতে পারে না।বর্ণনাকারী বলেন, আবান পক্ষাঘাত রোগে আক্রান্ত ছিলেন। এজন্য যারা হাদীস শুনছিলেন তারা তাঁর দিকে তাকাচ্ছিল। আবান তখন বললেন, আমার দিকে কী দেখছ? নিশ্চয়ই হাদীস যা আমি বর্ণনা করছি তাই, তবে যেদিন আমি এ রোগে আক্রান্ত হয়েছি সেদিন এ দোয়া পড়িনি। এ কারণে আল্লাহ আমার ভাগ্যে যা লিখে রেখেছিলেন তা কার্যকরী হয়েছে।(তিরমিযী, আবূ দাঊদ, ইবনু মাজাহ। কিন্তু আবূ দাঊদ-এর অপর বর্ণনায় রয়েছে, সে রাতে তাঁর ওপর কোন আকস্মিক বিপদাপদ ঘটবে না যে পর্যন্ত না ভোর হয়, আর যে তা ভোরে বলবে তার ওপর কোন আকস্মিক বিপদাপদ সংঘটিত হবে না যে পর্যন্ত না সন্ধ্যা উপনীত হয়।)[১]

[১][১] সহীহ : তিরমিযী ৩৩৮৮, আবূ দাঊদ ৫০৮৮, ইবনু মাজাহ ৩৮৬৯, মুসতাদারাক লিল হাকিম ১৮৯৫, আল কালিমুত্ব ত্বইয়্যিব ২৩, সহীহ আত্ তারগীব ৬৫৫, সহীহ আল জামি‘ ৫৭৪৫।

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৯১-[১১]-এর সারসংক্ষেপ

এই হাদিসে এমন একটি সকাল-সন্ধ্যার দোয়া এসেছে, যা তিনবার করে পড়ার কথা বলা হয়েছে। দোয়াটি হলো, আল্লাহর নামে শুরু করছি; তাঁর নামের সঙ্গে আসমান ও জমিনের কোনো কিছু ক্ষতি করতে পারে না; তিনি সব শোনেন ও জানেন। বর্ণনায় এসেছে, যে বান্দা সকাল ও সন্ধ্যায় এটি পড়বে, কোনো কিছু তাকে ক্ষতি করতে পারবে না। আবান রাহিমাহুল্লাহ পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন। লোকেরা তাঁর দিকে তাকালে তিনি বলেন, হাদিস যেমন বর্ণনা করেছি তেমনই; তবে যেদিন তিনি আক্রান্ত হন, সেদিন তিনি দোয়াটি পড়েননি, যাতে আল্লাহর লেখা তাকদীর কার্যকর হয়। এতে দোয়া, হিফাযাত ও তাকদীর—তিনটি বিষয় একসঙ্গে শেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সকাল-সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়ার শিক্ষা এসেছে।
  • আল্লাহর নামের মাধ্যমে বান্দা তাঁর হিফাযাত চায়।
  • আল্লাহ সব শোনেন ও জানেন—এ বিশ্বাস দোয়ায় আছে।
  • হিফাযাতের দোয়ার সঙ্গে আল্লাহর তাকদীরের বিশ্বাসও মনে রাখতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন