১০/৪. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৯২-[১২] - রাতের কল্যাণ চাওয়ার দোয়া

সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে - দ্বিতীয় অনুচ্ছেদ

সন্ধ্যার দোয়া: রাতের কল্যাণ ও অকল্যাণ থেকে আশ্রয়

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৩৯২-[১২]

وَعَنْ عَبْدِ اللّٰهِ أَنَّ النَّبِىَّ ﷺ كَانَ يَقُولُ إِذَا أَمْسٰى: «أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلّٰهِ وَالْحَمْدُ لِلّٰهِ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَه لَا شَرِيكَ لَه لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيرٌ رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِىْ هٰذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِىْ هٰذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا رَبِّ أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَمِنْ سُوءِ الْكِبَرِ أَوِ الْكُفْرِ».وَفِىْ رِوَايَةٍ: «مِنْ سُوءِ الْكِبَرِ وَالْكِبْرِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِى النَّارِ وَعَذَابٍ فِى الْقَبْرِ». وَإِذَا أَصْبَحَ قَالَ ذٰلِكَ أَيْضًا: «أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلّٰهِ».رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِىُّ وَفِىْ رِوَايَتِه لَمْ يُذْكَرْ: «مِنْ سُوْءِ الْكُفْرِ

‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) সন্ধ্যা হলে বলতেন, ’আম্‌সায়না- ওয়া আম্‌সাল মুলকু লিল্লা-হি ওয়ালহাম্‌দু লিল্লা-হি লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহদাহূ লা- শারীকা লাহূ লাহুল মুলকু ওয়ালাহুল হাম্‌দু ওয়াহুওয়া ’আলা- কুল্লি শাইয়িন কদীর, রব্বী আস্আলুকা খয়রা মা- ফী হা-যিহিল লায়লাতি ওয়া খয়রা মা- বা’দাহা- ওয়া আ’ঊযুবিকা মিন্ শার্‌রি মা- ফী হা-যিহিল লায়লাতি ওয়াশার্‌ri মা- বা’দাহা- রব্বী আ’ঊযুবিকা মিনাল কাসালি ওয়ামিন্ সূয়িল কিবারি আউইল কুফরি’’ (অর্থাৎ- আমরা সন্ধ্যায় এসে পৌঁছলাম এবং সমগ্র সাম্রাজ্য সন্ধ্যায় এসে পৌঁছল আল্লাহর উদ্দেশে। সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোন মা‘বূদ নেই। তিনি একক, তাঁর কোন শারীক নেই। তাঁরই রাজত্ব ও শাসন, তাঁরই জন্য সব প্রশংসা। আর তিনি সব কিছুর উপর ক্ষমতামান। আমি তোমার কাছে চাই এ রাতে যা কল্যাণ আছে তা হতে, এরপরে যা আছে তার কল্যাণ হতে। আর আমি তোমার কাছে আশ্রয় চাই এ রাতে যা অকল্যাণ রয়েছে তা হতে। এরপরে যা অকল্যাণ রয়েছে তা হতেও। হে রব! আমি তোমার কাছে আশ্রয় চাই অলসতা হতে ও বার্ধক্যের অকল্যাণ হতে; অথবা বলেছেন, কুফরীর অনিষ্টতা হতে।)। আর অপর এক বর্ণনায় আছে, বার্ধক্যের অকল্যাণ ও দাম্ভিকতা হতে। হে পরওয়ারদিগার! আমি তোমার কাছে জাহান্নাম ও কবরের শাস্তি হতে আশ্রয় চাই।আর তিনি (ﷺ) যখন সকালে উঠতেন তখনও এ দুইআ পড়তেন। তিনি (ﷺ) পড়তেন, ’’আস্‌বাহনা- ওয়া আস্‌বাহাল মুলকু লিল্লা-হি’’ (অর্থাৎ- আমরা সকালে এসে উপনীত হলাম। আর সমগ্র সাম্রাজ্যও আল্লাহর উদ্দেশে এসে উপনীত হলো।)(আবূ দাঊদ ও তিরমিযী; তবে ইমাম তিরমিযীর বর্ণনায় مِنْ سُوْءِ الْকুফْرِ বাক্যটির উল্লেখ নেই)[১]

[১] সহীহ : আবূ দাঊদ ৫০৭১, তিরমিযী ৩৩৯০, আল কালিমুত্ব ত্বইয়্যিব ১৮।

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৯২-[১২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যা হলে যে দোয়া পড়তেন তা এসেছে। এতে তিনি বলতেন, আমরা সন্ধ্যায় পৌঁছলাম এবং রাজত্ব আল্লাহর জন্য। সব প্রশংসা আল্লাহর; তিনি এক, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব ও প্রশংসা তাঁরই। এরপর রাতের কল্যাণ এবং রাতের পরের কল্যাণ চাওয়া হয়েছে। পাশাপাশি রাতের অকল্যাণ এবং পরের অকল্যাণ থেকে আশ্রয় চাওয়া হয়েছে। দোয়ায় অলসতা, বার্ধক্যের অকল্যাণ, কুফর বা দাম্ভিকতার অনিষ্ট, জাহান্নাম ও কবরের শাস্তি থেকে আশ্রয়ের কথা এসেছে। সকালে একই দোয়ার শুরু বদলে বলা হয়, আমরা সকালে পৌঁছলাম। এটি সকাল-সন্ধ্যার যিকিরের গভীর শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সন্ধ্যায় আল্লাহর রাজত্ব ও প্রশংসা স্মরণ করা হয়েছে।
  • রাতের কল্যাণ চাইতে এবং অকল্যাণ থেকে আশ্রয় চাইতে শেখানো হয়েছে।
  • অলসতা, বার্ধক্যের অকল্যাণ, জাহান্নাম ও কবরের শাস্তি থেকে আশ্রয় চাওয়া উচিত।
  • সকাল ও সন্ধ্যার দোয়ায় সময় অনুযায়ী শব্দ বদলানো হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন