১০/৪. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৮৯-[৯] - আল্লাহর নামে সকাল ও সন্ধ্যা

সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে - দ্বিতীয় অনুচ্ছেদ

আল্লাহর নামে সকাল-সন্ধ্যার দোয়া

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৩৮৯-[৯]

عَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُوْلُ اللّٰهِ ﷺ إِذَا أَصْبَحَ قَالَ: «اَللّٰهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ الْمَصِيرُ». وَإِذَا أَمْسٰى قَالَ: «اَللّٰهُمَّ بِكَ أَمْسَيْنَا وَبِكَ أَصْبَحْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ النُّشُورُ». رَوَاهُ التِّرْمِذِىُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) সকালে ঘুম থেকে উঠে বলতেন, ‘‘আল্ল-হুম্মা বিকা আসবাহনা-, ওয়াবিকা আমসায়না-, ওয়াবিকা নাহ্ইয়া-, ওয়াবিকা নামূতু, ওয়া ইলায়কাল মাসীর’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমরা তোমারই সাহায্যে সকালে [ঘুম থেকে] উঠি, তোমারই সাহায্যে আমরা সন্ধ্যায় পৌঁছি। তোমারই নামে আমরা জীবিত হই [ঘুম থেকে উঠি] ও তোমারই নামে আমরা মৃত্যুবরণ করি [ঘুমাতে যাই]। আর তোমার কাছেই আমরা ফিরে যাব।)।সন্ধ্যার সময় তিনি (ﷺ) বলতেন, ‘‘আল্ল-হুম্মা বিকা আমসায়না-, ওয়াবিকা আসবাহনা-, ওয়াবিকা নাহ্ইয়া-, ওয়াবিকা নামূতু ওয়া ইলায়কান্ নুশূর’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমরা তোমারই সাহায্যে সন্ধ্যা বেলায় এসে পৌঁছি, তোমারই সাহায্যে সকালে উঠি। তোমারই নামে আমরা জীবিত হই, তোমারই নামে আমরা মৃত্যুবরণ করি। আর তোমারই দিকে আমরা পুনঃএকত্রিত হব।)।(তিরমিযী, আবূ দাঊদ ও ইবনু মাজাহ)[১]

[১] সহীহ : আবূ দাঊদ ৫০২৭, তিরমিযী ৩৩৯১, ইবনু মাজাহ ৩৮৬৮, সহীহ আদাবুল মুফরাদ ১১৯৯/৯১৫, আল কালিমুত্ব ত্বইয়্যিব ২০, সহীহাহ্ ২৬৩, সহীহ আল জামি‘ ৩৫৩।

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৮৯-[৯]-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল ও সন্ধ্যার জন্য দুটি কাছাকাছি দু‘আ শিখিয়েছেন। সকালে তিনি বলতেন, হে আল্লাহ! তোমারই সাহায্যে আমরা সকালে উঠি, তোমারই সাহায্যে সন্ধ্যায় পৌঁছি, তোমারই নামে আমরা জীবিত হই এবং তোমারই নামে মৃত্যুবরণ করি। আর তোমার কাছেই ফিরে যাওয়া। সন্ধ্যায় একই অর্থের দোয়ায় তিনি বলেন, তোমারই সাহায্যে আমরা সন্ধ্যায় পৌঁছি এবং তোমারই দিকে পুনরায় একত্রিত হব। এই সকাল-সন্ধ্যার দোয়া বান্দাকে মনে করায়, জীবন, মৃত্যু, সকাল, সন্ধ্যা—সব আল্লাহর হাতে। তাই দিনের শুরু ও শেষ আল্লাহর স্মরণ দিয়ে সাজানো ঈমানের সুন্দর অভ্যাস।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সকাল ও সন্ধ্যাকে আল্লাহর নাম দিয়ে শুরু করা শেখানো হয়েছে।
  • জীবন ও মৃত্যু আল্লাহর হাতে—এ কথা দোয়ায় স্মরণ করা হয়েছে।
  • আল্লাহর কাছে ফিরে যাওয়ার বিশ্বাস প্রতিদিন মনে রাখা দরকার।
  • সকালের দোয়া ও সন্ধ্যার দোয়ার শব্দে সময় অনুযায়ী পার্থক্য আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন