১০/৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৯৩-[১৩] - আল্লাহর কুদরতে হিফাযাতের দোয়া
সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে - দ্বিতীয় অনুচ্ছেদ
সকাল-সন্ধ্যায় আল্লাহর কুদরত স্মরণ ও হিফাযাতের দোয়া
মিশকাতুল মাসাবীহ : ২৩৯৩-[১৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৩৯৩-[১৩]
وَعَنْ بَعْضِ بَنَاتِ النَّبِىِّ ﷺ أَنَّ النَّبِىَّ ﷺ كَانَ يُعَلِّمُهَا فَيَقُولُ: قُولِىْ حِينَ تُصْبِحِينَ: سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِه وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ مَا شَآءَ اللّٰهُ كَانَ وَمَا لَمْ يَشَأْ لَمْ يَكُنْ أَعْلَمُ أَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيرٌ وَأَنَّ اللّٰهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَىْءٍ عِلْمًا فَإِنَّه مَنْ قَالَهَا حِينَ يُصْبِحُ حُفِظَ حَتّٰى يُمْسِىَ وَمَنْ قَالَهَا حِينَ يُمْسِىْ حُفِظَ حَتّٰى يُصْبِحَ.رَوَاهُ أَبُو دَاوُدَ
নাবী (ﷺ)-এর কোন কন্যা হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাঁকে শিখাতেন এভাবে, যখন তুমি ভোরে বিছানা হতে উঠবে তখন বলবে, ‘‘সুবহা-নাল্ল-হি ওয়া বিহামদিহী, ওয়ালা- ক্যুওয়াতা ইল্লা- বিল্লা-হি, মা-শা-আল্ল-হু কা-না, ওয়ামা-লাম ইয়াশা’লাম ইয়াকুন, আ‘লামু আন্নাল্ল-হা ‘আলা- কুল্লি শাইয়িন কদীর, ওয়া আন্নাল্ল-হা কদ আহা-ত্বা বিকুল্লি শাইয়িন ‘ইলমা-’’ (অর্থাৎ- আল্লাহ তা‘আলার প্রশংসার সাথে তাঁর পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহর শক্তি-সামর্থ্য ছাড়া কারো কোন শক্তি নেই। আল্লাহ যা চান তাই হয়, যা তিনি চান না তা হয় না। আমি জানি, আল্লাহ সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। আর সব জিনিসই আল্লাহ তাঁর জ্ঞানের মাধ্যমে ঘিরে রেখেছেন।)।যে ভোরে উঠে এ দোয়া পড়বে সন্ধ্যা হওয়া পর্যন্ত সে (আল্লাহর) হিফাযাতে থাকবে। আর যে সন্ধ্যা হবার পর এ দোয়া পড়বে সে সকাল হওয়া (ঘুম হতে ওঠা) পর্যন্ত হিফাযাতে থাকবে।(আবূ দাঊদ)[১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৫০৭৫, য‘ঈফ আত্ তারগীব ৩৮৮, য‘ঈফ আল জামি‘ ৪১২১, শারহুস্ সুন্নাহ ১৩২৭। কারণ এর সানাদে সালিম আল ফাররা আর ‘আবদুল হামীদ দু’জন মাসতুর্ রাবী।
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৩৯৩-[১৩]-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এক কন্যাকে সকালবেলার একটি দোয়া শিখিয়েছেন। দোয়ায় আল্লাহর প্রশংসার সঙ্গে তাঁর পবিত্রতা ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই; আল্লাহ যা চান তা হয়, আর যা তিনি চান না তা হয় না। আরও বলা হয়েছে, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান এবং তাঁর জ্ঞান সব কিছুকে ঘিরে আছে। বর্ণনায় এসেছে, যে ভোরে এটি বলবে সে সন্ধ্যা পর্যন্ত হিফাযাতে থাকবে, আর যে সন্ধ্যায় বলবে সে সকাল পর্যন্ত হিফাযাতে থাকবে। এই সকাল-সন্ধ্যার দোয়া বান্দাকে আল্লাহর ইচ্ছা, জ্ঞান ও ক্ষমতার উপর গভীর ভরসা শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু ঘটে না—এ বিশ্বাস দোয়ায় এসেছে।
- আল্লাহর সাহায্য ছাড়া কারো শক্তি নেই।
- সকাল ও সন্ধ্যায় হিফাযাতের জন্য এই দোয়া শেখানো হয়েছে।
- আল্লাহর জ্ঞান সব কিছুকে ঘিরে আছে—এ কথা স্মরণ করা দরকার।
