১০/৪. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪১২-[৩২] - দিনের কল্যাণ ও অকল্যাণ থেকে আশ্রয়

সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে - তৃতীয় অনুচ্ছেদ

সকালের দোআ: দিনের কল্যাণ, বারাকাত ও হিদায়াত

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৪১২-[৩২]

وَعَن أَبِىْ مَالِكٍ أَنَّ رَسُوْلَ اللّٰهِ ﷺ قَالَ: «إِذَا أَصْبَحَ أَحَدُكُمْ فَلْيَقُلْ: أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِينَ اَللّٰهُمَّ إِنِّىْ أَسْأَلُكَ خَيْرَ هٰذَا الْيَوْمِ فَتْحَه وَنَصْرَه وَنُورَه وَبَرَكَتَه وَهُدَاهُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِيهِ وَمِنْ شَرِّ مَا بَعْدَه» ثُمَّ إِذَا أَمْسٰى فَلْيَقُلْ مِثْلَ ذٰلِكَ. رَوَاهُ أَبُو دَاوُدَ

আবূ মালিক আল আশ্‘আরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ যখন ভোরে ঘুম থেকে উঠে তখন যেন বলে, ‘ ‘আস্‌বাহনা- ওয়া আস্‌বাহাল মুল্‌কু লিল্লা-হি রব্বিল ‘আ-লামীন। আল্ল-হুম্মা ইন্নী আস্আলুকা খয়রা হা-যাল ইয়াওমি ফাত্হাহূ ওয়া নাসরাহূ, ওয়া নূরাহূ, ওয়া বারাকাতাহূ, ওয়া হুদা-হু। ওয়া আ‘ঊযুবিকা মিন্ শার্‌রি মা- ফীহি, ওয়া মিন্ শার্‌রি মা- বা‘দাহূ। সুম্মা ইযা- আমসা-, ফাল্ইয়াকুল মিসলা যা-লিকা’’ (অর্থাৎ- আমরা ভোরে এসে উপনীত হলাম আর আল্লাহ রব্বুল ‘আলামীনের উদ্দেশে রাজ্যও ভোরে এসে উপনীত হলো। হে আল্লাহ! আমি তোমার কাছে এ দিনের কল্যাণ চাই, এর সফলতা ও সাহায্য, এর জ্যোতি, এর বারাকাত ও এর হিদায়াত এবং এতে যা অকল্যাণ রয়েছে তা হতে তোমার কাছে আশ্রয় চাই এবং এর পরে যে অকল্যাণ রয়েছে তা হতে আশ্রয় চাই।)। অতঃপর সে সন্ধ্যায় উপনীত হলেও যেন অনুরূপ দোয়া করে। (আবূ দাঊদ)[১]

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৫০৮৪, মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৩৪৫৩, য‘ঈফাহ্ ৫৬০৬, য‘ঈফ আল জামি‘ ৩৫২। কারণ হাদীসটি মুরসাল।

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪১২-[৩২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ভোরে ঘুম থেকে উঠে পড়ার একটি দোআ শেখানো হয়েছে। দোআর শুরুতে বলা হয়—আমরা ভোরে উপনীত হলাম এবং রাজত্বও আল্লাহ রব্বুল আলামীনের উদ্দেশে ভোরে উপনীত হলো। এরপর আল্লাহর কাছে এ দিনের কল্যাণ, সফলতা, সাহায্য, আলো, বারাকাত ও হিদায়াত চাওয়া হয়। একই সঙ্গে দিনের ভেতরে থাকা অকল্যাণ এবং এর পরের অকল্যাণ থেকে আশ্রয় চাওয়া হয়। হাদিসে সন্ধ্যায়ও অনুরূপ দোআ করার নির্দেশ এসেছে। তাই সকাল-সন্ধ্যার দোআ শুধু মুখের বাক্য নয়; এটি দিনের শুরুতে আল্লাহর কাছে ভালো চাইতে এবং মন্দ থেকে বাঁচতে ফিরে যাওয়ার একটি সহজ আমল। এতে সকাল শুরু হয় আশা, সাবধানতা এবং আল্লাহর ওপর ভরসার অনুভূতি নিয়ে। হাদিসের ভাষায় সকাল ও সন্ধ্যা—দুই সময়েই একই ধরনের চাওয়া ও আশ্রয়ের কথা পাওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দিনের শুরুতে আল্লাহর কাছে কল্যাণ ও হিদায়াত চাওয়া হয়েছে।
  • দিনের অকল্যাণ এবং পরের অকল্যাণ থেকে আশ্রয় চাওয়া শেখানো হয়েছে।
  • সন্ধ্যায়ও অনুরূপ দোআ করার কথা এসেছে।
  • রাজত্ব ও কর্তৃত্ব আল্লাহর—এই বিশ্বাস দোআর শুরুতেই আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন