১০/৪. অধ্যায়ঃ
সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৪১৩-[৩৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৪১৩-[৩৩]
وَعَنِ عَبْدِ الرَّحْمٰنِ بْنِ أَبِىْ بَكْرَةَ قَالَ: قُلْتُ لِأَبِىْ: يَا أَبَتِ أَسْمَعُكَ تَقُولُ كُلَّ غَدَاةٍ: «اَللّٰهُمَّ عَافِنِىْ فِىْ بَدَنِىْ اَللّٰهُمَّ عَافِنِىْ فِىْ سَمْعِىْ اَللّٰهُمَّ عَافِنِىْ فِىْ بَصَرِىْ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ» تُكَرِّرُهَا ثَلَاثًا حِينَ تُصْبِحُ وَثَلَاثًا حِيْنَ تُمْسِىْ فَقَالَ: يَا بُنَىَّ سَمِعْتُ رَسُوْلَ اللّٰهِ ﷺ يَدْعُو بِهِنَّ فَأَنَا أُحِبُّ أَنْ أَسْتَنً بِسُنَّنِه. رَوَاهُ أَبُو دَاوُدَ
আবূ বাকরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আমার পিতাকে বললাম, হে আমার পিতা! আপনাকে প্রতিদিন ভোরে বলতে শুনি,‘‘আল্ল-হুম্মা ‘আ-ফিনী ফী বাদানী, আল্ল-হুম্মা ‘আ-ফিনী ফী সাম্‘ঈ, আল্ল-হুম্মা ‘আ-ফিনী ফী বাসারী লা- ইলা-হা ইল্লা- আন্তা’’(অর্থাৎ- হে আল্লাহ! আমাকে শারীরিকভাবে নিরাপত্তায় রাখো, আমাকে শ্রবণশক্তিতে নিরাপত্তায় রাখো। হে আল্লাহ! আমাকে দৃষ্টিশক্তিতে নিরাপদে রাখো। তুমি ছাড়া প্রকৃতপক্ষে কোন মা‘বূদ নেই।)এ দু‘আ ভোরে তিনবার ও বিকালে তিনবার বলেন। তখন তার পিতা বললেন, হে বৎস! আমি এ বাক্যগুলো দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দু‘আ করতে শুনেছি। অতএব আমি তাঁর সুন্নাত পালন করাকে পছন্দ করি। (আবূ দাঊদ)[১]
[১] হাসান : আবূ দাঊদ ৫০৯০, ইবনু আবী শায়বাহ্ ২৯১৮৪, সহীহ আদাবুল মুফরাদ ৭০১/৫৪২, আল জামি‘ আস্ সগীর ১২১০।
