১০/৬. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৭২-[১৬] - কান, চোখ, জিহ্বা ও অন্তরের অনিষ্ট
আশ্রয় প্রার্থনা করা - দ্বিতীয় অনুচ্ছেদ
কান, চোখ, জিহ্বা ও অন্তরের অনিষ্ট থেকে দোয়া
মিশকাতুল মাসাবীহ : ২৪৭২-[১৬]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৪৭২-[১৬]
وَعَنْ شُتَيْرِ بْنِ شَكَلِ بْنِ حُمَيْدٍ عَنْ أَبِيهِ قَالَ: قُلْتُ: يَا نَبِىَّ اللّٰهِ عَلِّمْنِىْ تَعْوِيذًا أَتَعَوَّذُ بِه قَالَ: «قُلِ اَللّٰهُمَّ إِنِّىْ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِىْ وَمِنْ شَرِّ بَصَرِىْ وَشَرِّ لِسَانِىْ وَشَرِّ قَلْبِىْ وَشَرِّ مَنِيِّىْ». رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِىُّ وَالنَّسَائِىُّ
শুতায়র ইবনু শাকাল ইবনু হুমায়দ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি একদিন বললাম, হে আল্লাহর নবী! আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন, যা দিয়ে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি। তখন তিনি (ﷺ) বললেন, পড়- ‘‘আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিন্ শাররি সাম্‘ঈ, ওয়ামিন্ শাররি বাসারী, ওয়া শাররি লিসা-নী ওয়া শাররি কলবী ওয়া শাররি মানিয়্যি’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই- আমার কানের [মন্দ শোনার] অনিষ্টতা, চোখের [দেখার] অনিষ্টতা, আমার মুখের [বলার] অনিষ্টতা, আমার কলবের [অন্তরের চিন্তা-ভাবনার] অনিষ্টতা ও বীর্যের [যিনা-ব্যভিচারের] অনিষ্টতা হতে রক্ষা পাওয়ার জন্য।)। (আবূ দাঊদ, তিরমিযী ও নাসায়ী)[১]
[১] সহীহ : আবূ দাঊদ ১৫৫১, তিরমিযী ৩৪৯২, নাসায়ী ৫৪৫৫, ইবনু আবী শায়বাহ্ ২৯৪৫, আহমাদ ১৫৫৪১, সহীহ আল জামি‘ ১২৯২, ৪৩৯৯।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৭২-[১৬]-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আশ্রয় চাওয়ার দোয়া শেখার অনুরোধ করেন। তখন তিনি এমন দোয়া শিখিয়ে দেন, যাতে নিজের কান, চোখ, জিহ্বা, অন্তর এবং যৌন প্রবৃত্তির অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়। মানুষের ভুল অনেক সময় এসব পথ দিয়েই শুরু হয়—মন্দ শোনা, মন্দ দেখা, ভুল কথা বলা, খারাপ চিন্তা করা বা হারাম কামনায় জড়িয়ে পড়া। দোয়াটি মানুষকে নিজের অঙ্গ-প্রত্যঙ্গ ও অন্তরের দায়িত্ব সম্পর্কে সতর্ক করে। এটি শুধু মুখে পড়ার দোয়া নয়; বরং জীবনের ব্যবহার, দৃষ্টি, কথা ও চিন্তাকে আল্লাহর পথে রাখার শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শ্রবণ, দৃষ্টি ও জিহ্বার অপব্যবহার থেকে বাঁচতে দোয়া করা উচিত।
- অন্তরের চিন্তা ও প্রবৃত্তিও নিয়ন্ত্রণের প্রয়োজন আছে।
- নবীজি সাহাবিকে নিজের অঙ্গের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়ার শিক্ষা দিয়েছেন।
