১০/৬. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৭৩-[১৭] - দুর্ঘটনা ও মৃত্যুকালীন ফিতনা থেকে আশ্রয়

আশ্রয় প্রার্থনা করা - দ্বিতীয় অনুচ্ছেদ

দুর্ঘটনা ও মৃত্যুর সময় শয়তানের প্ররোচনা থেকে দোয়া

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৪৭৩-[১৭]

وَعَنْ أبِى الْيَسَرِ أَنَّ رَسُوْلَ اللّٰهِ ﷺ كَانَ يَدْعُو: «اَللّٰهُمَّ إِنِّىْ أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّىْ وَمِنَ الْغَرَقِ وَالْحَرْقِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ يَتَخَبَّطَنِى الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَمُوتَ فِىْ سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَمُوتَ لَدِيغًا» رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِىُّ وَزَادَ فِىْ رِوَايَةٍ أُخْرٰى الْغَمِّ

আবুল ইয়াসার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) এভাবে দোয়া করতেন, ‘‘আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল হাদমি ওয়া আ‘ঊযুবিকা মিনাত্ তারাদ্দী ওয়ামিনাল গরাকি ওয়াল হারক্বি ওয়াল হারামি ওয়া আ‘ঊযুবিকা মিন্ আন্ ইয়াতাখব্বাত্বানিশ্ শায়ত্ব-নু ‘ইন্‌দাল মাওতি ওয়া আ‘ঊযুবিকা মিন্ আন্ আমূতু ফী সাবীলিকা মুদবিরান ওয়া আ‘ঊযুবিকা মিন্ আন্ আমূতা লাদীগা-’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই [আমার ওপর] কিছু ধসে পড়া হতে। হে আল্লাহ! উপর হতে পড়া, পানিতে ডুবা, আগুনে পোড়া ও বার্ধক্য হতেও আমি তোমার কাছে আশ্রয় চাই। আরো আশ্রয় চাই তোমার কাছে মৃত্যুর সময় শয়তানের প্ররোচনায় নিমজ্জিত হওয়া হতে। আর তোমার পথ হতে পৃষ্ঠপ্রদর্শনরত [জিহাদের ময়দান হতে পিছ পা] অবস্থায় মৃত্যুবরণ করা হতেও আশ্রয় চাই। আরো আশ্রয় চাই দংশিত হয়ে মৃত্যুবরণ করা হতে।)।(আবূ দাঊদ, নাসায়ী; নাসায়ীর অপর এক বর্ণনায় আরো রয়েছে ‘‘এবং শোক’’ হতে)[১]

[১] সহীহ : আবূ দাঊদ ১৫৫২, নাসায়ী ৫৫৩৩, আহমাদ ১৫৫২৩, মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৩৮১, মুসতাদারাক লিল হাকিম ১৯৪৮, আদ্ দা‘ওয়াতুল কাবীর ৩০৯।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৭৩-[১৭]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিপদ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। ধসে পড়া, উপর থেকে পড়ে যাওয়া, পানিতে ডুবে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া এবং বার্ধক্যের কষ্ট—এসব দুনিয়ার কঠিন বিপদ। এরপর এসেছে মৃত্যুর সময় শয়তানের প্ররোচনা থেকে আশ্রয়। মৃত্যুর সময় মানুষ খুব দুর্বল অবস্থায় থাকে, তাই আল্লাহর আশ্রয় তখন আরও প্রয়োজন। আরও এসেছে, আল্লাহর পথে পৃষ্ঠপ্রদর্শনরত অবস্থায় মৃত্যু এবং দংশিত হয়ে মৃত্যু থেকে আশ্রয়। নাসায়ীর আরেক বর্ণনায় শোকের কথাও আছে। এই দোয়া মানুষকে দুনিয়ার বিপদ ও শেষ মুহূর্তের ফিতনা থেকে আল্লাহর কাছে নিরাপত্তা চাইতে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দুর্ঘটনা ও কঠিন বিপদ থেকে আল্লাহর আশ্রয় চাইতে হয়।
  • মৃত্যুর সময় শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য দোয়া করা দরকার।
  • দুনিয়ার নিরাপত্তা ও শেষ পরিণতির জন্য আল্লাহর কাছে ফিরে যেতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন