১০/৬. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৮১-[২৫] - আল্লাহ তা'আলার নামসমূহ

আশ্রয় প্রার্থনা করা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৪৮১-[২৫]

وَعَنْ أَبِىْ سَعِيدٍ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللّٰهِ ﷺ يَقُولُ: «أَعُوذُ بِاللّٰهِ مِنَ الْكُفْرِ وَالدَّيْنِ» فَقَالَ رَجُلٌ: يَا رَسُوْلَ اللّٰهِ أَتَعْدِلُ الْكُفْرَ بِالدَّيْنِ؟ قَالَ: «نَعَمْ». وَفِىْ رِوَايَةٍ «اَللّٰهُمَّ إِنِّىْ أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ». قَالَ رَجُلٌ: وَيُعْدَلَانِ؟ قَالَ: «نَعَمْ». رَوَاهُ النَّسَائِىُّ

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, ‘‘আ‘ঊযুবিল্লা-হি মিনাল কুফরি ওয়াদ্দায়নি’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে কুফরী ও ঋণ হতে আশ্রয় চাই)। এটা শুনে জনৈক ব্যক্তি বলে উঠলো, হে আল্লাহ রাসূল! আপনি ঋণকে কুফরীর সমান মনে করেছেন? তিনি (ﷺ) বললেন, হ্যাঁ। অন্য এক বর্ণনায় আছে, ‘‘আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে কুফরী ও পরমুখাপেক্ষিতা হতে আশ্রয় চাই)। তখন এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল! এ দুইটো কি সমান (এক বিষয়)? তিনি (ﷺ) বললেন, হ্যাঁ। (নাসায়ী)[১]

[১] য‘ঈফ : নাসায়ী ৫৪৭৩, ৫৪৭৪, ৫৪৮৫, আহমাদ ১১৩৩, মুসতাদারাক লিল হাকিম ১৯৫০, সহীহ ইবনু হিব্বান ১০২৫, য‘ঈফ আত্ তারগীব ১১২১। কারণ এর সানাদে দাররাজ আবূস্ সামহ আবূল হায়সাম থেকে বর্ণনায় দুর্বল রাবী।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন