১০/৬. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৮০-[২৪] - সালাত শেষে কুফর ও কবর আযাব থেকে আশ্রয়

আশ্রয় প্রার্থনা করা - তৃতীয় অনুচ্ছেদ

সালাত শেষে কুফর, দারিদ্র্য ও কবর আযাব থেকে দোয়া

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৪৮০-[২৪]

وَعَنْ مُسْلِمٌ بْنِ أبِىْ بَكْرَةَ قَالَ: كَانَ أَبِىْ يَقُولُ فِىْ دُبُرِ الصَّلَاةِ: اَللّٰهُمَّ إِن أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ وَعَذَابِ الْقَبْرِ فَكُنْتُ أَقُولُهُنَّ فَقَالَ: أَىْ بُنَىَّ عَمَّنْ أَخَذْتَ هٰذَا؟ قُلْتُ: عَنْكَ قَالَ: إِنَّ رَسُوْلَ اللّٰهِ ﷺ كَانَ يَقُوْلُهُنَّ فِىْ دُبُرِ الصَّلَاةِ. رَوَاهُ النَّسَائِىُّ وَالتِّرْمِذِىُّ إِلَّا أَنَّه لَمْ يُذْكَرْ فِىْ دُبُرِ الصَّلَاةِ. وَرَوٰى أَحْمَدُ لَفْظَ الْحَدِيْثِ وَعِنْدَه: فِىْ دُبُرِ كُلِّ صَلَاةٍ

মুসলিম ইবনু আবূ বাকরা (রহঃ) হতে বর্ণিতঃ

আমার পিতা আবূ বাকরা (রাঃ) সালাত আদায় শেষে বলতেন, ‘‘আল্ল-হুম্মা ইন্ আ‘ঊযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া ‘আযা-বিল কবরি’’ (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে কুফরী, পরমুখাপেক্ষিতা ও কবর ‘আযাব হতে আশ্রয় চাই)। আর আমিও তাই বলতাম। একবার তিনি আমাকে বললেন, হে বৎস! তুমি এটা (দোয়াটি) কার থেকে গ্রহণ করেছো? আমি বললাম, আপনার কাছে থেকেই তো। তখন তিনি বললেন, তবে শুন, রাসূলুল্লাহ (ﷺ) এ বাক্য সালাত শেষ হবার পর বলতেন। (নাসায়ী, তিরমিযী; তবে তিরমিযী ‘সালাত শেষে’ শব্দ ছাড়া, আহমাদ শুধু দোয়াটি বর্ণনা করেছেন, তবে তাঁর বর্ণনায় রয়েছে ‘প্রতিটি সালাত শেষে’)[১]

[১] সানাদ সহীহ : নাসায়ী ৫৪৬৫, আদ্ দা‘ওয়াতুল কাবীর ৩৪৫, ইরওয়া ৮৬০।

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৮০-[২৪]-এর সারসংক্ষেপ

এই হাদিসে মুসলিম ইবনু আবূ বাকরা বলেন, তাঁর পিতা সালাত শেষে বলতেন—হে আল্লাহ, আমি তোমার কাছে কুফর, দারিদ্র্য এবং কবরের আযাব থেকে আশ্রয় চাই। তিনি নিজেও সেই দোয়া বলতেন। একসময় তাঁর পিতা জিজ্ঞেস করলেন, তুমি এটি কার কাছ থেকে নিয়েছ? তিনি বললেন, আপনার কাছ থেকেই। তখন আবূ বাকরা রাদিয়াল্লাহু আনহু জানালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ হওয়ার পর এই বাক্য বলতেন। এই হাদিসে সালাতের পরে আশ্রয়ের দোয়ার গুরুত্ব দেখা যায়। কুফর ঈমানের বিপরীত, দারিদ্র্য কষ্টের কারণ হতে পারে, আর কবরের আযাব আখিরাতের ভয়াবহ বিষয়—তাই এগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাত শেষে আল্লাহর কাছে আশ্রয়ের দোয়া করা নববী আমল।
  • কুফর, দারিদ্র্য ও কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করা উচিত।
  • পরিবারে শেখা দোয়ার উৎস যাচাই করাও একটি সুন্দর শিক্ষা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন