১০/৬. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৭৯-[২৩] - আল্লাহর নাম ও পূর্ণ বাক্যে আশ্রয়
আশ্রয় প্রার্থনা করা - তৃতীয় অনুচ্ছেদ
আল্লাহর নাম ও পূর্ণ বাক্যে সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয়
মিশকাতুল মাসাবীহ : ২৪৭৯-[২৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৪৭৯-[২৩]
عَنِ الْقَعْقَاعِ: أَنَّ كَعْبَ الْأَحْبَارِ قَالَ: لَوْلَا كَلِمَاتٌ أَقُولُهُنَّ لَجَعَلَتْنِىْ يَهُودُ حِمَارًا فَقِيلَ لَه: مَا هُنَّ؟ قَالَ: أَعُوْذُ بِوَجْهِ اللّٰهِ الْعَظِيمِ الَّذِىْ لَيْسَ شَىْءٌ أَعْظَمَ مِنْهُ وَبِكَلِمَاتِ اللّٰهِ التامَّاتِ الَّتِىْ لَا يُجَاوِزُهُنَّ بَرٌّ وَلَا فَاجِرٌ وَبِأَسْمَاءِ اللّٰهِ الْحُسْنٰى مَا عَلِمْتُ مِنْهَا وَمَا لَمْ أَعْلَمْ مِنْ شَرِّ مَا خَلَقَ وَذَرَأَ وَبَرَأ. رَوَاهُ مَالِكٌ
ক‘ক' (রহঃ) হতে বর্ণিতঃ
কা‘ব আল আহবার বলেছেন, যদি আমি এ বাক্যগুলো না বলতাম, তবে ইয়াহূদীরা নিশ্চয়ই আমাকে গাধা বানিয়ে ফেলতো। তাঁকে জিজ্ঞেস করা হলো, সে বাক্যগুলো কি? তিনি বলেন, ‘‘আ‘ঊযু বিওয়াজ্ হিল্লা-হিল ‘আযীম আল্লাযী লায়সা শাইউন আ‘যমা মিনহু, ওয়াবিকালিমা-তিল্লা-হিত্ তা-ম্মা-তিল্লাতি লা- ইউজা-বিযুহুন্না বাররুন ওয়ালা- ফা-জিরুন, ওয়াবি আসমা-য়িল্লা-হিল হুসনা-, মা- ‘আলিমতু মিনহা-, ওয়ামা- লাম্ আ‘লাম মিন্ শাররি মা- খলাকা ওয়া যারাআ ওয়া বারাআ’’ (অর্থাৎ- আমি মহান আল্লাহর সত্তার আশ্রয় প্রার্থনা করছি, তাঁর অপেক্ষা মহান আর কেউ নেই এবং আমি আল্লাহর পূর্ণ বাক্যসমূহের আশ্রয় নিচ্ছি যা অতিক্রম করার শক্তি ভালো-মন্দ কোন লোকের নেই। আমি আরো আশ্রয় চাচ্ছি আল্লাহর ‘আসমা-য়ি হুসনা-’ বা উত্তম নামসমূহের, যা আমি জানি আর যা আমি জানি না তাঁর সৃষ্টির অনিষ্টতা হতে যাদেরকে তিনি সৃষ্টি করেছেন ও পৃথিবীতে ছড়িয়ে রেখেছেন।)। (মালিক)[১]
[১] সহীহ : মুয়াত্ত্বা মালিক ৩৫০২।
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৭৯-[২৩]-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় কা‘ব আল আহবার এমন কিছু বাক্যের কথা বলেছেন, যেগুলোর মাধ্যমে তিনি আল্লাহর আশ্রয় চাইতেন। এতে আল্লাহর মহান সত্তার আশ্রয়, আল্লাহর পূর্ণ বাক্যসমূহের আশ্রয় এবং আল্লাহর সুন্দর নামসমূহের মাধ্যমে আশ্রয় চাওয়ার কথা আছে। তিনি বলেন, যা তিনি জানেন এবং যা জানেন না—আল্লাহর সব সুন্দর নামের মাধ্যমে তিনি সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চান। এখানে মূল বিষয় হলো, সব সৃষ্টির ক্ষতি থেকে নিরাপত্তা আল্লাহর কাছেই চাওয়া। বর্ণনাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সরাসরি উক্তি হিসেবে নয়; কা‘ব আল আহবারের বক্তব্য হিসেবে এসেছে। তাই ব্যাখ্যাতেও সেটি সীমাবদ্ধ রাখা জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহর নাম ও বাক্যের মাধ্যমে আশ্রয় চাওয়া যায়।
- আল্লাহর আসমাউল হুসনা দিয়ে দোয়া করা সম্মানপূর্ণ পন্থা।
- বর্ণনাটি কা‘ব আল আহবারের বক্তব্য হিসেবে বুঝতে হবে।
