১৬/৫. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৭০৮ - ইবন উমরের সুন্নাহ অনুসরণ

বাহনে আরোহণ করার স্থান থেকে তালবিয়াহ্ পাঠ প্রসঙ্গে

সুন্নাহ অনুসরণে ইবন উমর (রাঃ)-এর চার আমল

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৭০৮

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ عُبَيْدِ بْنِ جُرَيْجٍ، أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رضى الله عنهما يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ رَأَيْتُكَ تَصْنَعُ أَرْبَعًا لَمْ أَرَ أَحَدًا مِنْ أَصْحَابِكَ يَصْنَعُهَا . قَالَ مَا هُنَّ يَا ابْنَ جُرَيْجٍ قَالَ رَأَيْتُكَ لاَ تَمَسُّ مِنَ الأَرْكَانِ إِلاَّ الْيَمَانِيَيْنِ وَرَأَيْتُكَ تَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ وَرَأَيْتُكَ تَصْبُغُ بِالصُّفْرَةِ وَرَأَيْتُكَ إِذَا كُنْتَ بِمَكَّةَ أَهَلَّ النَّاسُ إِذَا رَأَوُا الْهِلاَلَ وَلَمْ تُهْلِلْ أَنْتَ حَتَّى يَكُونَ يَوْمُ التَّرْوِيَةِ . فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَمَّا الأَرْكَانُ فَإِنِّي لَمْ أَرَ رَسُولَ اللَّهِ ﷺ يَمَسُّ إِلاَّ الْيَمَانِيَيْنِ وَأَمَّا النِّعَالُ السِّبْتِيَّةُ فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَلْبَسُ النِّعَالَ الَّتِي لَيْسَ فِيهَا شَعَرٌ وَيَتَوَضَّأُ فِيهَا فَأَنَا أُحِبُّ أَنْ أَلْبَسَهَا وَأَمَّا الصُّفْرَةُ فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَصْبَغُ بِهَا فَأَنَا أُحِبُّ أَنْ أَصْبَغَ بِهَا وَأَمَّا الإِهْلاَلُ فَإِنِّي لَمْ أَرَ رَسُولَ اللَّهِ ﷺ يُهِلُّ حَتَّى تَنْبَعِثَ بِهِ رَاحِلَتُهُ .

'উবায়দ ইবনু জুরায়জ (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি ‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ)-কে বললেন, হে আবূ ‘আবদুর রহমান! আমি আপনাকে এমন চারটি কাজ করতে দেখেছি-যা আপনার সঙ্গী-সাথীদের কাউকে করতে দেখিনি। তিনি বললেন, হে ইবনু জুরায়জ! সেগুলো কী কী? তিনি বললেন, আমি দেখেছি আপনি রুকনে হাজারে আসওয়াদ ও রুকনে ইয়ামানী ব্যতীত আর কোন রুকন স্পর্শ করেন না। আমি আরও লক্ষ্য করেছি যে, আপনি পশমবিহীন চামড়ার স্যান্ডেল পরিধান করেন। আমি আরো দেখেছি যে, আপনি হলুদ বর্ণ ব্যবহার করেন। আমি আরও লক্ষ্য করেছি যে, আপনি মাক্কাতে অবস্থান কালে (যিলহজ্জ মাসের) আট তারিখে ইহরাম বাঁধেন। অথচ লোকেরা নতুন চাঁদ দেখার সাথে সাথে ইহরাম বাঁধে।‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) বললেন, রুকনসমূহের ব্যাপারে কথা হচ্ছে এই যে, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে রুকনে হাজারে আসওয়াদ ও রুকনে ইয়ামানী ছাড়া অন্য কোন রুকন স্পর্শ করতে দেখিনি। [১৫] আর পশমবিহীন স্যান্ডেলের ব্যাপার হচ্ছে এই যে, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে পশমবিহীন চামড়ার স্যান্ডেল পরিধান করতে দেখেছি। তিনি তা পায়ে দিয়ে ওজুও করতেন। আমিও তাই এ ধরনের স্যান্ডেল পছন্দ করি। হলুদ রং-এর সম্পর্কে কথা হচ্ছে এই যে, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে এ রং ব্যবহার করতে দেখেছি। অতএব আমিও এ রং পছন্দ করি। ইহরাম সম্পর্কে বলতে হয় যে, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে তখনি তালবিয়াহ্ পাঠ করতে শুনেছি যখন তাঁর উট যাত্রা শুরু করেছে।

[১৫] কা’বাহ্ শরীফের যে দুটি থাম (বা কোণ) ইয়ামানের (দক্ষিণ) দিকে স্থাপিত, তাকে আর-রুকনু-ইয়ামানিয়্যান বলে। এর একটি কোণে হাজারুল-আসওয়াদ স্থাপিত। আর হাতিম-এর দিকের দু’টি থাম (বা কোণ)-কে আর্-রুকনুশ্-শামিয়ান বলে। নবী (ﷺ) -এ শেষোক্ত রুকন দু’টি স্পর্শ করতেন না। কারণ তা ইব্রাহীম ও ইসমা’ঈল (আঃ)-এর ভিতের উপর প্রতিষ্ঠিত ছিল না। পক্ষান্তরে রুকনে ইয়ামানী তাঁদের নির্মিত ভিতের উপর স্থাপিত ছিল বিধায় রসূলুল্লাহ (ﷺ) তা স্পর্শ করতেন। (ফাতহুল মুলাহিম-৩য় খন্ড, পৃঃ ২২০)ই.ফা. ২৬৮৫, ই.সে. ২৬৮৪

সহীহ মুসলিম হাদিস ২৭০৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে উবাইদ ইবন জুরাইজ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-কে তাঁর চারটি আলাদা আমল সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি দেখেছিলেন, ইবন উমর (রাঃ) শুধু হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানী স্পর্শ করেন, পশমবিহীন চামড়ার স্যান্ডেল পরেন, হলুদ রং ব্যবহার করেন এবং মক্কায় থাকলে আট তারিখে ইহরাম বাঁধেন। ইবন উমর (রাঃ) প্রত্যেকটির জবাবে বলেন, তিনি রসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে এভাবে করতে দেখেছেন। তাই তিনি এগুলো পছন্দ করেন। এই হাদিসে সুন্নাহ অনুসরণের সুন্দর ছবি আছে। কোনো কাজের পেছনে তাঁর নিজের পছন্দ ছিল, কিন্তু সেই পছন্দের ভিত্তি ছিল নবী صلى الله عليه وسلم-এর দেখা আমল। ইহরাম, তাওয়াফের রুকন স্পর্শ, স্যান্ডেল ও রং ব্যবহারের বিষয়গুলো এখানে সরাসরি এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সুন্নাহ অনুসরণে সাহাবীরা নবী صلى الله عليه وسلم-এর দেখা আমলকে গুরুত্ব দিতেন।
  • তাওয়াফে কোন রুকন স্পর্শ করা হয়েছে, তা ইবন উমর (রাঃ) স্পষ্ট করেছেন।
  • ব্যক্তিগত পছন্দও সুন্নাহর অনুসরণ থেকে তৈরি হতে পারে।
  • ইহরামে তালবিয়ার সময় নবী صلى الله عليه وسلم-এর বাহন চলার সঙ্গে যুক্ত করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন