১৬/৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৭০৭ - যুল হুলাইফায় ইহরামের সঠিক স্থান
মাদীনাবাসীদেরকে যুল হুলায়ফার মাসজিদের নিকট ইহরাম বাঁধার নির্দেশ দেয়া হয়েছে
ইহরামের সঠিক স্থান ও তালবিয়ার সময়
সহীহ মুসলিম : ২৭০৭
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৭০৭
وَحَدَّثَنَاهُ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمٌ، - يَعْنِي ابْنَ إِسْمَاعِيلَ - عَنْ مُوسَى بْنِ، عُقْبَةَ عَنْ سَالِمٍ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ - رضى الله عنهما - إِذَا قِيلَ لَهُ الإِحْرَامُ مِنَ الْبَيْدَاءِ قَالَ الْبَيْدَاءُ الَّتِي تَكْذِبُونَ فِيهَا عَلَى رَسُولِ اللَّهِ ﷺ مَا أَهَلَّ رَسُولُ اللَّهِ ﷺ إِلاَّ مِنْ عِنْدِ الشَّجَرَةِ حِينَ قَامَ بِهِ بَعِيرُهُ .
সালিম (রহঃ) হতে বর্ণিতঃ
ইবনু ‘উমর (রাঃ)-কে যখন বলা হ’ল, বায়দা নামক স্থানে ইহরাম বাঁধতে হবে- তখন তিনি বললেন, এ বায়দাকে কেন্দ্র করেই তোমরা রাসূলুল্লাহ (ﷺ) -এর দিকে সম্পৃক্ত করে ভুল বর্ণনা করে থাক। অথচ রাসূলুল্লাহ (ﷺ) সে গাছের নিকট ইহরাম বেঁধে লাব্বায়কা ধ্বনি উচ্চারণ করতেন- যেখান থেকে তাঁর উট তাঁকে নিয়ে রওনা হতো। [১৪]
[১৪] বায়দা মাক্কার রাস্তায় অবস্থিত যুল-হুলায়ফায় মসজিদের নিকটবর্তী একটি টিলাকে বলা হয়। যেখানে বন-জঙ্গলের হালকা চিহ্ন আছে, আর প্রত্যেক বালুময় স্থানকেই বায়দা বলা হয়। তবে বিশেষভাবে এ স্থানকে বায়দা বলা হয়। যা হোক রসূলুল্লাহ (ﷺ) যে মসজিদে দু’রাক’আত সলাত আদায় করেছিলেন সেখান থেকেই তালবিয়াহ্ পাঠ শুরু করেন।ই.ফা. ২৬৮৪, ই.সে. ২৬৮৩
সহীহ মুসলিম হাদিস ২৭০৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবন উমর (রাঃ) ইহরাম ও তালবিয়ার সময় সম্পর্কে একটি ভুল ধারণা ঠিক করে দিয়েছেন। তাঁকে বলা হয়েছিল, বায়দা নামক স্থানে ইহরাম বাঁধতে হবে। তিনি জবাবে বলেন, বায়দাকে কেন্দ্র করে তোমরা রসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর দিকে ভুল বর্ণনা যুক্ত করছ। তাঁর বক্তব্য অনুযায়ী, রসূলুল্লাহ صلى الله عليه وسلم গাছের নিকট ইহরাম বেঁধে লাব্বায়কা ধ্বনি উচ্চারণ করতেন, যখন তাঁর উট তাঁকে নিয়ে রওনা হতো। এখানে মূল শিক্ষা হলো, হজ্জ ও উমরার আমলে নবী صلى الله عليه وسلم-এর কাজ যেমন ছিল, তা ঠিকভাবে জানা ও বলা জরুরি। ইহরামের সঠিক স্থান, তালবিয়ার সময় এবং সহীহ বর্ণনার প্রতি সতর্কতা—এই তিনটি বিষয় হাদিসে পরিষ্কারভাবে উঠে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইহরাম ও তালবিয়ার বিষয়ে নবী صلى الله عليه وسلم-এর আমল ঠিকভাবে জানা দরকার।
- ভুলভাবে কোনো কথা রসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর দিকে যুক্ত করা উচিত নয়।
- ইবন উমর (রাঃ) সুন্নাহর বর্ণনায় খুব সতর্ক ছিলেন।
- তালবিয়ার সময় বাহন চলার সঙ্গে যুক্তভাবে উল্লেখ করা হয়েছে।
