১০/৭. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৮৯-[৮] - আল্লাহ তা'আলার নামসমূহ
মৌলিক দোয়াসমূহ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২৪৮৯-[৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৪৮৯-[৮]
وَعَنْ أبِىْ بَكْرٍ قَالَ: قَامَ رَسُوْلُ اللّٰهِ ﷺ عَلَى الْمِنْبَرِ ثُمَّ بَكٰى فَقَالَ: «سَلُوا اللّٰهَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فَإِنَّ أَحَدًا لَمْ يُعْطَ بَعْدَ الْيَقِينِ خَيْرًا مِّنَ الْعَافِيَةِ». رَوَاهُ التِّرْمِذِىُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِىُّ: هٰذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيْبٌ إِسْنَادًا
আবূ বকর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একদিন মিম্বারের উপর দাঁড়িয়ে কেঁদে ফেললেন, অতঃপর বললেনঃ তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং শান্তি চাও। কেননা ঈমান আনার পর কাউকেও শান্তির চেয়ে উত্তম আর কিছু দেয়া হয় না।(তিরমিযী ও ইবনু মাজাহ; ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান তবে সনদ হিসেবে গরীব)[১]
[১] হাসান সহীহ : তিরমিযী ৩৫৫৮, ইবনু মাজাহ ৩৮৪৯, সহীহ আল জামি‘ ৩৬৩২, সহীহ আত্ তারগীব ৩৩৮৭, ইরওয়া ৯১৭।
