১০/৭. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৯০-[৯] - আল্লাহ তা'আলার নামসমূহ
মৌলিক দোয়াসমূহ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ২৪৯০-[৯]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৪৯০-[৯]
] وَعَنْ أَنَسٍ أَنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِىِّ ﷺ فَقَالَ: يَا رَسُوْلَ اللّٰهِ أَيُّ الدُّعَاءِ أَفْضَلُ؟ قَالَ: «سَلْ رَبَّكَ الْعَافِيَةَ وَالْمُعَافَاةَ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ» ثُمَّ أَتَاهُ فِى الْيَوْمِ الثَّانِىْ فَقَالَ: يَا رَسُوْلَ اللّٰهِ أَىُّ الدُّعَاءِ أَفْضَلُ؟ فَقَالَ لَه مِثْلَ ذٰلِكَ ثُمَّ أَتَاهُ فِى الْيَوْمِ الثَّالِثِ فَقَالَ لَه مِثْلَ ذٰلِكَ قَالَ: «فَإِذَا أُعْطِيتَ الْعَافِيَةَ وَالْمُعَافَاةَ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ فَقَدْ أَفْلَحْتَ». رَوَاهُ التِّرْمِذِىُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِىُّ: هٰذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ إِسْنَادًا
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন জনৈক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল! কোন্ দোয়া সর্বোত্তম? উত্তরে তিনি (ﷺ) বললেন, তোমার রবের কাছে দুনিয়া ও আখিরাতের শান্তি ও নিরাপত্তা কামনা করো। অতঃপর সেই ব্যক্তি আবার দ্বিতীয় দিন এসে বললো, হে আল্লাহর রাসূল! কোন্ দোয়া সর্বোত্তম? তখন তিনি (ﷺ) তাকে আগের মতো বললেন। আবার সেই ব্যক্তি তৃতীয় দিন আসলো (একই প্রশ্ন করলে), তিনি (ﷺ) আগের মতই উত্তর দিলেন। অতঃপর তিনি (ﷺ) বললেন, দুনিয়া ও আখিরাতে যখন শান্তি ও নিরাপত্তা লাভ করলে, তখন মুক্তি লাভ করলে।(তিরমিযী ও ইবনু মাজাহ; ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান তবে সনদের দিক দিয়ে তা গরীব)[১]
[১] য‘ঈফ : তিরমিযী ৩৫১২, ইবনু মাজাহ ৩৮৪৮, য‘ঈফ আল জামি‘ ২৪৯০, য‘ঈফ আত্ তারগীব ১৯৭৭, য‘ঈফাহ্ ২৪৫১, আহমাদ ১২২৯১। কারণ এর সনদে সালামাহ্ ইবনু ওয়ারদান একজন দুর্বল রাবী।
