১১/৩. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৫৬১-[১] - মক্কায় প্রবেশের নববী আদব
মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
মক্কায় প্রবেশের আগে যী তুওয়ার আমল
মিশকাতুল মাসাবীহ : ২৫৬১-[১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৫৬১-[১]
عَنْ نَافِعٍ قَالَ: إِنَّ ابْنَ عُمَرَ كَانَ لَا يَقْدَمُ مَكَّةَ إِلَّا بَاتَ بِذِىْ طُوًى حَتّٰى يُصْبِحَ وَيَغْتَسِلَ وَيُصَلِّىَ فَيَدْخُلَ مَكَّةَ نَهَارًا وَإِذَا نَفَرَ مِنْهَا مَرَّ بِذِىْ طُوًى وَبَاتَ بِهَا حَتّٰى يُصْبِحَ وَيَذْكُرُ أَنَّ النَّبِىَّ ﷺ كَانَ يَفْعَلُ ذٰلِكَ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
‘আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ) যখনই মাক্কায় আসতেন ‘যী তুওয়া’ নামক স্থানে সকাল না হওয়া পর্যন্ত রাত যাপন করতেন। এরপর তিনি গোসল করতেন এবং (নফল) সালাত আদায় করতেন। তারপর দিনের বেলায় মাক্কায় প্রবেশ করতেন যখন তিনি মক্কা হতে প্রত্যাবর্তন করতেন আর তখন ‘যী তুওয়া’র পথেই ফিরতেন এবং সেখানে রাত কাটাতেন যতক্ষণ না সকাল হতো এবং তিনি আরো বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপই করতেন। (বুখারী ও মুসলিম)[১]
[১] সহীহ : বুখারী ১৭৬৯, মুসলিম ১২৫৯, আবূ দাঊদ ১৮৬৫, আহমাদ ৪৬৫৬, দারিমী ১৯৬৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯১৯৯, ইরওয়া ১৫০।
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৫৬১-[১]-এর সারসংক্ষেপ
এই হাদিসে মক্কায় প্রবেশের একটি সুন্দর নববী আদব উঠে এসেছে। আব্দুল্লাহ ইবনু উমর রাঃ মক্কায় আসার সময় যী তুওয়া নামক স্থানে রাত কাটাতেন। সকাল হলে গোসল করতেন, নফল সালাত আদায় করতেন, তারপর দিনের বেলায় মক্কায় প্রবেশ করতেন। মক্কা থেকে ফেরার সময়ও তিনি একই পথে ফিরে সেখানে রাত কাটাতেন। তিনি জানান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এমন করতেন। তাই মক্কা প্রবেশ, হজ্জের আদব, উমরার প্রস্তুতি এবং বায়তুল্লাহর প্রতি সম্মান—এসব বিষয় এই বর্ণনায় খুব স্পষ্ট। এখানে মূল শিক্ষা হলো, ইবাদতের সফরে তাড়াহুড়া নয়; বরং পরিষ্কার-পরিচ্ছন্নতা, সালাত এবং নববী পদ্ধতির অনুসরণকে গুরুত্ব দেওয়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মক্কায় প্রবেশের আগে গোসল ও সালাতের মাধ্যমে নিজেকে প্রস্তুত করা সুন্দর আমল।
- ইবনু উমর রাঃ নবীজির আমল অনুসরণে খুব যত্নবান ছিলেন।
- হজ্জ ও উমরার সফরে সময়, পথ ও আদবের দিকেও খেয়াল রাখা উচিত।
