১১/৫. অধ্যায়ঃ
আরাফা ও মুযদালিফা হতে ফিরে আসা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৬০৭-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৬০৭-[৪]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: جَمَعَ النَّبِىُّ ﷺ الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِجَمْعٍ كُلَّ وَاحِدَةٍ مِنْهُمَا بِإِقَامَةٍ وَلَمْ يُسَبِّحْ بَيْنَهُمَا وَلَا عَلٰى اِثْرِ كُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا. رَوَاهُ الْبُخَارِىُّ
আব্দুল্লাহ ইবনু 'উমর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব ও ‘ইশার সালাত মুযদালিফায় একত্রে আদায় করেছেন। প্রত্যেক সালাতের জন্য ভিন্ন ভিন্ন ইক্বামাত দিয়েছেন এবং এ দুই সালাতের মাঝে কোন নফল সালাত আদায় করেননি এবং পরেও আদায় করাননি। (বুখারী)[১]
[১] সহীহ : বুখারী ১৬৭৩, নাসায়ী ৩০২৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯১৪।
